হোম > খেলা > ক্রিকেট

মেয়েদের বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

ক্রীড়া ডেস্ক    

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। ছবি: এএফপি

জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশ-নেপালের যৌথ আয়োজনে হবে ২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিন শহরের চার ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশসহ ১৬ দলের প্রত্যেকেই গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ পাচ্ছে।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ ২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। আগামী বছরের ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় ১৬ দলের টুর্নামেন্টে হবে ৪১ ম্যাচ। বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে বিশ্বকাপ। আরেক আয়োজক নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড বিশ্বকাপ আয়োজন করবে।

‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপের প্রথম দিন ২১ জানুয়ারি বাংলাদেশ খেলবে আরব আমিরাতের বিপক্ষে। এই ম্যাচের ভেন্যু সিলেট। এক দিন বিরতি দিয়ে খেলতে নামবে বাংলাদেশ। ২৩ জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২৫ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে এশিয়ার দলটি খেলবে নাইজেরিয়ার বিপক্ষে। বাংলাদেশের সব ম্যাচই হবে সিলেটে।

২১ জানুয়ারি প্রথম দিন বাংলাদেশ-আমিরাত ম্যাচসহ চার ম্যাচ হবে। সকালে সিলেটে স্বাগতিক দলের ম্যাচের পর একই মাঠে বিকেলে হবে অস্ট্রেলিয়া-নাইজেরিয়া ম্যাচ। অন্যদিকে কাঠমান্ডুর আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর একই ভেন্যুতে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড।

১৬ দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে চারটি করে দল। ‘এ’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিশ্বকাপে প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২২ জানুয়ারি ত্রিভুবনে হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। এর আগে প্রথম দুইবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০২৩ সালে প্রথমবার আয়োজিত নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ২০২৫ সালে রানার্সআপ হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

২৬ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব। এরপর ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে সুপার সিক্স পর্ব। নকআউট পর্বের পুরোটাই হবে চট্টগ্রামে। ৪ ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে দুটি সেমিফাইনাল। ৫ ফেব্রুয়ারি সেমির জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

৬ ফেব্রুয়ারি এই মাঠে হবে ফাইনাল। রিজার্ভ ডে ৭ ফেব্রুয়ারি।

গ্রুপ এ: ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল

গ্রুপ বি: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, সামোয়া

গ্রুপ সি: বাংলাদেশ, অস্ট্রেলিয়া নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)

গ্রুপ ডি: ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড

২০২৭ অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ

 প্রতিপক্ষ তারিখ ভেন্যু সংযুক্ত আরব আমিরাত ২১ জানুয়ারি সিলেট অস্ট্রেলিয়া ২৩ জানুয়ারি সিলেট নাইজেরিয়া ২৫ জানুয়ারি সিলেট

অস্ট্রেলিয়াকে টপকে গেল পাকিস্তান, বাংলাদেশ কোথায়

ফাইনালের সমীকরণ কি মেলাতে পারবে বাংলাদেশ

২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড

ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েই অসুস্থ নাঈম

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণ কী

‘বাংলাদেশ ভয়ংকর হয়ে উঠতে পারে’

মাঠেই ক্রিকেটারদের শারদীয় উৎসব

শুভাগতের অনন্য ‘ডাবলের’ দিনে নাঈমের সেঞ্চুরি

আফগানিস্তানের বিপক্ষে সুপার ওভারে জিতল বাংলাদেশ