হোম > খেলা > ক্রিকেট

গ্রিভসের অবিশ্বাস্য বোলিং, টানা ৫ মেডেন ওভার-উইকেট

ক্রীড়া ডেস্ক    

টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিলেন এই অলরাউন্ডার। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত এক বোলিং স্পেল উপহার দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। টানা ৫ ওভারে কোনো রান না দিয়ে নিয়েছেন ৫ উইকেট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই কীর্তি গড়া প্রথম ক্রিকেটার তিনি।

তৃতীয় দিনের শুরুতে ৬ ওভার বল করে ২৭ রান দিলেও কোনো উইকেট পাননি গ্রিভস। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে টানা পাঁচটি মেডেন ওভারে সমান উইকেট তুলে নেন তিনি। তাঁর বিধ্বংসী বোলিংয়ে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের করা ৩১১ রানের জবাবে পাকিস্তান অলআউট হয়েছে ২৮২ রানে।

দিনের খেলা শেষে নিজের বোলিং নিয়ে গ্রিভস বলেন, ‘আমি যখন আবার বোলিংয়ে আসি, অধিনায়ক রস্টন চেজ শুধু বলেছিলেন, ‘তুমি যেভাবে শৃঙ্খলাবদ্ধ বোলিং করছ, সেটাই চালিয়ে যাও।’ আর দেখো, দলের জন্য কিছু উইকেট এনে দিতে পারো কি না।’

নিজের সাফল্যের পেছনে কন্ডিশনের ভূমিকার কথাও উল্লেখ করেন গ্রিভস, ‘বল কিছুটা নড়াচড়া করছিল, আর আমি তার সুফল পেয়েছি। আমার হাতে যখনই বল তুলে দেওয়া হয়, দল আমার কাছ থেকে নির্ভরযোগ্য পারফরম্যান্সই আশা করে। কঠিন পরিস্থিতি থেকে দলকে বের করে আনার চেষ্টা করি।’

প্রথমবার টেস্টে পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি জানিয়ে গ্রিভস বলেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়েছি, এতে আমি ভীষণ খুশি। তবে ম্যাচে এখনও অনেক কাজ বাকি।’

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে গ্রিভসের প্রথম শিকার ছিলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ১০৯ রান করা মাসুদকে ৬৪তম ওভারে বোল্ড করেন তিনি। এরপরের ওভারেই আমের জামালের মিডল স্টাম্প উপড়ে ফেলেন গ্রিভস। পরে আলি উসমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এবং মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আব্বাসকে উইকেটকিপারের ক্যাচে পরিণত করে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেওয়ার স্বাদ পান। গ্রিভসের দুর্দান্ত স্পেলে ৩৮ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় পাকিস্তান।

তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১২৬ রান তুলেছে। তাদের লিড এখন ১৫৫ রান।

‘জিম্বাবুয়ে সিরিজে ভরাডুবি হলে কথা তো শুনতে হবেই’

টুর্নামেন্টের মাঝপথে পাকিস্তানি ক্রিকেটারকে ছেড়ে কেন শামীমকে নিল লাহোর

অস্ট্রেলিয়ার সঙ্গে ২৩ বছর আগে কী ঘটেছিল, জানালেন বিসিবির প্রধান নির্বাচক

এবার নেপালের লিগেও খেলবেন সাকিব

‘অস্ট্রেলিয়ায় রানার না খেলার আক্ষেপটা বাংলাদেশকে পোড়াবেই’

সৌম্যকে ৫ বছর পর দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন বিসিবি প্রধান নির্বাচক

জিম্বাবুয়েকে ধবলধোলাই করে ক্ষতে প্রলেপ দিল ভারত

শ্রীলঙ্কার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের দারুণ দিন

সৌম্য-জাকেরের সঙ্গে ফিরলেন মুশফিক

শ্রীলঙ্কা সফরের আগে চোটে বিপর্যস্ত ভারত