হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগের দিন পাকিস্তানকে শাস্তি দিল আইসিসি

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানকে শাস্তি দিল আইসিসি। ছবি: ক্রিকইনফো

সিলেটে আগামীকাল সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচ শুরুর আগের দিন পাকিস্তানকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। জরিমানা করা হয়েছে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে। জরিমানার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও কেটে নেওয়া হয়েছে সফরকারীদের।

ধীরগতির বোলিংয়ের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কেটে নেওয়া হয়েছে বলে আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। মূলত মিরপুরে প্রথম টেস্টে স্লো ওভার রেটের শাস্তিই পাকিস্তানকে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। মাঠের আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আলাউদ্দিন পালেকার ও চতুর্থ আম্পায়ার গাজী সোহেল অভিযোগ করেছেন। ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তি দিয়েছেন পাকিস্তানকে।

খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য আইসিসির আচরণবিধির ধারা ২.২২ মূলত স্লো ওভার রেটের সঙ্গে সংশ্লিষ্ট। একটি দল নির্ধারিত সময়ে যত ওভার কম বোলিং করবে, প্রত্যেক ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হবে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ধারা ১৬.১১.২ অনুযায়ী, প্রত্যেক ওভার কম করায় এক পয়েন্ট করে কাটা যাবে। মিরপুর টেস্টে পাকিস্তান নির্ধারিত সময়ের চেয়ে আট ওভার কম করেছিল বলে আট পয়েন্ট কর্তনের পাশাপাশি ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাকিস্তান অধিনায়ক মাসুদ দায় স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

বর্তমান ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তান তিন ম্যাচ খেলে জিতেছে এক ম্যাচ ও হেরেছে দুই ম্যাচ। সে হিসেবে ১২ পয়েন্ট হওয়ার কথা হারালেও বর্তমানে দলটির পয়েন্ট ৪। দলটির সফলতার হার ১১.১১ শতাংশ। তাতে দলটি এখন অবস্থান করছে আট নম্বরে। ছয় নম্বরে থাকা বাংলাদেশের সফলতার হার ৪৪.৪৪ শতাংশ। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ।

বাঁচা-মরার ম্যাচে কি বাবরকে পাবে পাকিস্তান

কেন অবসর ভেঙে ফিরতে চান না মুশফিক

মুশফিকের চোখে এই বাংলাদেশ অনেক আলাদা

সেরা চারে উঠতে পারবে কি চেন্নাই

‘আইসিসি দেরি করলেও আইপিএলের উচিত ক্রিকেটের এই নিয়ম বদলে দেওয়া’

প্রীতি জিনতার সঙ্গে পন্টিংয়ের হয়েছে কী

ছিটকে পড়লেন সাদমান, কপাল খুলল জাকিরের

‘নাহিদ রানা বাংলাদেশের বড় প্লাস পয়েন্ট, নতুন সেনসেশন’

পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার নায়ক রানাকে পুরস্কার দিল আইসিসি

শান্তদের জন্য হাতে কী লিখে আনেন ফিল্ডিং কোচ