হোম > খেলা > ক্রিকেট

২১ বছরে যা হয়নি, সেটাই এবার করে দেখাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

ম্যাকাইতে দুই দিনে শেষ হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ছবি: এএফপি

ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে বাংলাদেশের ওপর ক্রিকেটপ্রেমীদের আশা-প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু ভেন্যু বদলাতেই পাল্টে গেল দৃশ্যপট। ম্যাকাইতে দুই দিনেই হেরে গেল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। তাতে করে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২১ বছর পর ঘটল এক বিরল ঘটনা।

সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করল অস্ট্রেলিয়া। এমন হারে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন তো ভেস্তে গেলই। ৬৪ ও ৯৫ রানে অলআউট হয়ে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার দুই ইনিংসে ১০০-এর আগে গুটিয়ে যাওয়ার বাজে রেকর্ডে নাম উঠে গেল বাংলাদেশের।

টেস্টে এই নিয়ে দুই ইনিংসেই ১০০-এর আগে অলআউট হওয়ার ঘটনা ঘটেছে ১৮ বার। সবশেষ এমনটা হয়েছিল ২০০৫ সালে। ২১ বছর আগে হারারেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৯ ও ৯৯ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। কিউইরা ম্যাচটা জিতেছিল ইনিংস ও ২৯৪ রানে। নিউজিল্যান্ড এক ইনিংসে ব্যাটিং করে তখন ৯ উইকেটে ৪৫২ রান করে ইনিংস ঘোষণা করেছিল।

সর্বপ্রথম দুই ইনিংসেই ১০০-এর আগে গুটিয়ে যাওয়ার বিব্রতকর রেকর্ড করেছিল অস্ট্রেলিয়া। ১৮৮৮ সালে সিডনি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ ও ৮২ রানে গুটিয়ে গিয়েছিল অজিরা। তবে অস্ট্রেলিয়া সেবার ইনিংসে হারেনি। ইংল্যান্ড জিতেছিল ১২৬ রানে। দুই ইনিংসে ১০০-এর আগে অলআউট হয়ে যাওয়ার বিব্রতকর রেকর্ড সবচেয়ে বেশি পাঁচবার গড়েছে দক্ষিণ আফ্রিকা।

টেস্টে ইংল্যান্ড দুই ইনিংসে ১০০-এর আগে অলআউট হয়েছে তিনবার। ক্রিকেটের রাজকীয় সংস্করণে দুইবার করে উভয় ইনিংসেই ১০০-এর আগে গুটিয়ে যাওয়ার ঘটনা একবার করে ঘটেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের সঙ্গে। বাংলাদেশ, জিম্বাবুয়ের পাশাপাশি ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা

টেস্ট ইতিহাসের সংক্ষিপ্ততম ম্যাচের হিসেবে সেরা পাঁচেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্ট। সর্বসাকল্যে এই টেস্টে খেলা হয়েছে ৭৫০ বল। যা এই তালিকায় চতুর্থ সর্বনিম্ন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবচেয়ে কম বলে খেলা শেষ হয়েছে ২০২৪ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা। ৬৪২ দিনে শেষ হওয়া টেস্টে প্রোটিয়ারা জেতে ৭ উইকেটে।

সবচেয়ে কম বলে ফল হওয়া পাঁচ টেস্ট

বলজয়ী দলপরাজিত দলভেন্যুসাল৬৪২ভারতদক্ষিণ আফ্রিকাকেপটাউন২০২৪৬৫৬অস্ট্রেলিয়াদক্ষিণ আফ্রিকামেলবোর্ন১৯৩২৬৭২ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজব্রিজটাউন১৯৩৫৭৫০অস্ট্রেলিয়াবাংলাদেশম্যাকাই২০২৬৭৮৮অস্ট্রেলিয়াইংল্যান্ডলর্ডস১৮৮৮