হোম > খেলা > ক্রিকেট

সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

পিঠে চোট পেয়েছেন ফজল। দুটি সিরিজ খেলা হচ্ছে না তাঁর। ছবি: সংগৃহীত

পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুর আগেই বড় ধাক্কা হয়ে এল আবদুল্লাহ ফজলের চোট। পিঠের নিচের দিকে চোট পাওয়ায় সম্ভাবনাময় এই বাঁহাতি ওপেনার শুধু ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেই নয়, আগামী মাসে ইংল্যান্ড সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুশীলনের সময় পিঠে অস্বস্তি অনুভব করেন ফজল। পরে এমআরআই স্ক্যানে তাঁর পিঠে চোট ধরা পড়ে। মেডিকেল রিপোর্টের পর ২৩ বছর বয়সী ক্রিকেটারকে অবিলম্বে পুনর্বাসন কর্মসূচিতে যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং আগামী ১৯ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ড সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না ফজল। এই দুই সিরিজের জন্য তাঁর পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, সেটি যথাসময়ে ঘোষণা করবে বোর্ড।

সিরিজ শুরুর আগে নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছিলেন ফজল। তাঁর ছিটকে যাওয়া পাকিস্তানের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে এল। পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচে দুই ইনিংসেই অপরাজিত ছিলেন এই ওপেনার। প্রথম ইনিংসে ৫০ এবং দ্বিতীয় ইনিংসে ৪৮ রান করে প্রথম টেস্টের একাদশে জায়গা পাওয়ার দাবিও জোরালো করেছিলেন।

দারুণ ছন্দে থাকা অবস্থায় ফজলের চোট পাকিস্তানের টপ অর্ডারে বড় শূন্যতা তৈরি করল। এখন নির্বাচকদের সামনে নতুন ওপেনার বেছে নেওয়ার চ্যালেঞ্জ। অন্যদিকে ফজলের সামনে যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে মাঠে ফেরার লড়াই।

বাবর আজমের আশা দ্রুতই চোট থেকে সেরে উঠবেন ফজল। পাকিস্তান দলপতি বলেন, ‘আমি ফজলের জন্য শুভকামনা জানাই এবং আশা করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। তার প্রতিভা আমাকে খুব মুগ্ধ করেছে। প্রথম সিরিজের পর সে খুব আত্মবিশ্বাসী ছিল এবং তার মনোবলও ছিল তুঙ্গে।’

রানার ঘটনাটা নিছকই একটা দুর্ঘটনা, বলছেন বিসিবি প্রধান নির্বাচক

‘বাংলাদেশ সিরিজ অস্ট্রেলিয়া হালকাভাবে নেয়নি’

মোস্তাফিজের পরিবর্তে কাকে নিল ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি

এশিয়ান গেমসে সুখবর পেল বাংলাদেশ

লর্ডসে ১৭ বছরের অপেক্ষা ফুরোচ্ছে বাংলাদেশের, মেয়েদেরও আতিথেয়তা দেবে ইংল্যান্ড

ভারত সিরিজে ভরাডুবির পর নেতৃত্ব ছাড়লেন আফগান ক্রিকেটার

বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় কী কী যুক্তি দেখাল আইসিসি

জিম্বাবুয়েতে ভরাডুবি হলেও অস্ট্রেলিয়ায় ভালো খেলবে বাংলাদেশ

বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, বাদ কারা

না ফেরার দেশে গ্যারি সোবার্স