হোম > খেলা > ক্রিকেট

পোলার্ডের অবসর মানতে পারছেন না গেইল

আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন কাইরন পোলার্ড। গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন রঙিন পোশাকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।

অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলকে এক সুতোয় গাঁথার দায়িত্ব যখন তাঁর কাঁধে, তখনই এল ঘোষণাটা। পোলার্ডের অবসর নেওয়ার বিষয়টি যেন বিশ্বাস হচ্ছে না ক্রিস গেইলের। পোলার্ড যে তাঁর আগে  অবসর নেবেন, সেটি মানতে পারছেন না ইউনিভার্স বস।

এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত ৩৪ বছর বয়সী পোলার্ড। আর গেইল এখন জাতীয় দলেও সুযোগ পান না, আইপিএল তো দূরের কথা। কিন্তু সেই গেইল এখনো অবসরের কোনো ঘোষণা না দিলেও পোলার্ড জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না আর।

পোলার্ডের এই অবসর নিয়ে এক টুইট বার্তায় গেইল লিখেছেন, ‘পোলার্ড, আমার আগে তুমি অবসর নিয়ে ফেলেছ, এটা বিশ্বাস করতে পারছি না। যা হোক, আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। তোমার সঙ্গে খেলা দারুণ ছিল। তোমার পরের অধ্যায়ের জন্য শুভকামনা।’

ওয়ানডেতেও জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের বাজে হার

রানার রেকর্ড গড়া বোলিংয়ে বাংলাদেশের কাছে বিধ্বস্ত জিম্বাবুয়ে

প্রথম ওয়ানডেতে টস জিতল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে ভরাডু্বির কথা মনেই রাখতে চায় না বাংলাদেশ

পাকিস্তানের নেতৃত্ব ফিরে পেলেন বাবর

টি-টোয়েন্টিতেও ফিরলেন মোসাদ্দেক, দলে আর কারা আছেন

জিম্বাবুয়ের কাছে ভরাডুবির পর দুঃসংবাদ পেলেন শান্ত- মুশফিকরা

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বাংলাদেশকে ব্যাটিং শেখাল জিম্বাবুয়ে

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাইজুল