হোম > খেলা > ক্রিকেট

১০০ বলের ক্রিকেটেও কোটিপতি মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক    

দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মোস্তাফিজ। ফাইল ছবি

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ ১ লাখ পাউন্ডে (প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) তাঁকে নিলাম থেকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স।

মোস্তাফিজের আগে কোনো বাংলাদেশি ক্রিকেটারই দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পাননি। এবারের নিলামে মোস্তাফিজসহ নাম ছিল রিশাদ হোসেনেরও। তবে অবিক্রিত ছিলেন এই স্পিনার।

টি-টোয়েন্টি এই মুহূর্তে বোলারদের মধ্যে সেরাদের কাতারেই থাকবেন মোস্তাফিজ। বল হাতেও আছেন দারুণ ছন্দে। তাই তো গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের নিলামে মোস্তাফিজকে নিয়ে রীতিমত কাড়াকাড়ি ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপির চড়ামূল্যে তাঁকে কিনে নেয় কলকাতা। এরপর রাজনৈতিক নেতাকর্মীদের রোষানলে পড়ে তারা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার অভিযোগ তুলে ভারতের উগ্রবাদী গোষ্ঠী ও নেটিজেনদের চাপের মুখে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আইপিএলের সুযোগ হারালেও পাকিস্তান সুপার লিগে খেলবেন মোস্তাফিজ। ৬ কোটি ৪৪ লাখ রুপিতে তাঁকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স।

২১ জুলাই শুরু হবে হান্ড্রেডের ষষ্ঠ আসর। মোস্তাফিজের দল প্রথম আসরে ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি।

চ্যাম্পিয়ন ভারতকে ধবলধোলাই করে আয়ারল্যান্ডের ইতিহাস

নিউজিল্যান্ড টেস্টের মাঝেই অবসরের ঘোষণা স্টোকসের

তামিমকে আজীবন সম্মাননা দিল এমসিসি

জিম্বাবুয়েতে প্রথম দিনেই বিপাকে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাংলাদেশের বিদায়

তামিমের রেকর্ড ভাঙার অপেক্ষা বাড়ল মুশফিকের, বিপদে বাংলাদেশ

জিম্বাবুয়ের ভুলের সুযোগ কাজে লাগাচ্ছে বাংলাদেশ

জোড়া অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ে সিরিজকেই কেন এত গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, পাকিস্তানের কী হবে