হোম > খেলা > ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে আরও দুটি বিশ্বকাপ জেতাতে চাই

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দাপট দেখিয়ে বেড়ালেও জাতীয় দলের হয়ে খেলছেন না আন্দ্রে রাসেল। বিধ্বংসী অলরাউন্ডারকে ওয়েস্ট ইন্ডিজ দলে সর্বশেষ দেখা গেছে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। 

এরপর হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে কেন গুটিয়ে নিলেন রাসেল—এর পক্ষে-বিপক্ষে রয়েছে নানা মত। ৩৪ বছর বয়সী তারকা সরাসরি দায় চাপিয়েছেন উইন্ডিজ বোর্ডকে (সিডব্লুআই)। তবে কোচ ফিল সিমন্স জানিয়েছেন, রাসেলকে দলে ফেরাতে তাঁর পা ধরবেন না (ভিক্ষা চাইবেন না) তিনি। 

দুই পক্ষের কাদা ছোড়াছুড়ির মধ্যেই রাসেলের মত জানতে চেয়েছে ব্রিটিশ ক্রীড়া চ্যানেল স্কাই স্পোর্টস। দ্য হানড্রেড টুর্নামেন্ট খেলতে ক্যারিবীয় তারকা এখন আছেন ইংল্যান্ডে। গত রাতে তাঁর অলরাউন্ড নৈপুণ্যে জিতেছে তাঁর দল ম্যানচেস্টার অরিজিনালস। 

ম্যাচ শেষে রাসেলকে জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেন ওয়েস্ট ইন্ডিজের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া ড্যারেন স্যামি। স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দিতে আসা স্যামিকে একসময়কার সতীর্থ রাসেল বলেন, ‘অবশ্যই। মেরুন জার্সিই আমার কাছে সবকিছু।’ 

উইন্ডিজের ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের গর্বিত সদস্য রাসেল। তবু খিদে মেটেনি তাঁর। জিততে চান আরও দুটি বিশ্বকাপ, ‘আমি শুধু ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরতেই চাই না, আরও একটি, সম্ভব হলে দুটি বিশ্বকাপ জিততে চাই।’ 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে অবদান রাখতে পারাকে বিশেষ অর্জন মনে করেন রাসেল, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমার দুটি সেঞ্চুরি রয়েছে। তবে সেঞ্চুরি দুটি ওয়েস্ট ইন্ডিজের হয়ে করতে পারলে বেশি ভালো লাগত। আন্তর্জাতিক ক্রিকেটে অবদান রাখতে পারার অনুভূতি অন্য রকম।’ 

জাতীয় দলে ফিরতে বয়স কোনো বাধা মনে হচ্ছে না রাসেলের, ‘বিষয়টা এমন না যে, সবকিছু নতুন করে শুরু করতে হবে। বয়স ৩৪ চলছে। আমার বিশ্বাস, অবসর নেওয়ার আগে আরও দুটি বিশ্বকাপ জিততে পারব। এখন যেখানে দাঁড়িয়ে, সেখান থেকেই এগোতে চাই।’ 

পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার নায়ক রানাকে পুরস্কার দিল আইসিসি

শান্তদের জন্য হাতে কী লিখে আনেন ফিল্ডিং কোচ

‘এই পুরস্কার শুধুই আফ্রিদির নয়, পুরো পাকিস্তানের’

সেঞ্চুরির রাতে কোহলির এমন উদ্‌যাপনের রহস্য কী

বিশ্বকাপের আগে যাদের বিপক্ষে খেলে প্রস্তুতি সারবে বাংলাদেশ

ইংল্যান্ড দলে ডাক পেলেন বিপিএল খেলা এই ক্রিকেটার

বাংলাদেশের কাছে বিধ্বস্ত পাকিস্তান কি বাবরের নেতৃত্বে ফিরবে

আইপিএলে লজ্জার হারের পর ভারতীয় বোর্ডের শাস্তি পেলেন কামিন্স

আলিসের হ্যাট্রটিকের দিনে রবিনের সেঞ্চুরি

‘ভারত-অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট খেলেই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ’