হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে বেধড়ক পিটিয়ে রেকর্ড বইয়ে মেন্ডিস

হাসান আলির দারুণ এক ডেলিভারি মিড উইকেট দিয়ে ছক্কা মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার পৌঁছান কুশল মেন্ডিস। আড়াই বছরের বেশি সময় পর পেয়েছেন ওয়ানডে সেঞ্চুরি। কিন্তু ব্যাট দেখিয়ে উদ্‌যাপনটা করলেন একদমই সাদামাটা ভাবেই।

সবশেষ এশিয়া কাপে দুইবার ৯০-এর ঘরে পৌঁছেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছেন মেন্ডিস। আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ৯২ এবং ৯১ রানে ফিরেছিলেন পাকিস্তানের বিপক্ষে। তাঁর সেই আক্ষেপ ঘুচল বিশ্বকাপে। খেলেছেন ৭৭ বলে ১২২ রানের বিধ্বংসী এক ইনিংস। প্রথম ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন ৪২ বলে ৭৬ রান।

২৭ তম ওভারের প্রথম বলে হাসানকে ছক্কা মেরে মাত্র ৬৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন মেন্ডিস। তাতে বিশ্বকাপ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড তালিকায়ও নাম উঠে গেছে তাঁর। কুমার সাঙ্গাকারার রেকর্ড ভেঙে বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে দ্রুততম সেঞ্চুরি এখন মেন্ডিসেরই। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৭০ রানে সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা। সব মিলিয়ে বিশ্বকাপের ৬ষ্ঠ দ্রুততম সেঞ্চুরি।

২৯ তম ওভারে আবারও হাসানের ওপর চড়াও হন মেন্ডিস। পর পর দুই ছক্কার পর, তৃতীয় ছক্কার জন্যও ব্যাট চালিয়েছিলেন। তবে এবার ওই মিড উইকেটেই বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে ক্যাচ নিয়েছেন ইমাম-উল-হক। মেন্ডিসের ১২২ রানের ইনিংসে ছিল ১৪টি চার ও ৬টি ছক্কার বাউন্ডারি।

২২ গজে দুর্দান্ত সময় পার করছেন মেন্ডিস। এশিয়া কাপে করেছিলেন ৩ ফিফটি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ৮৭ বলে ১৫৮ রান। মূল লড়াইয়েও সে ছন্দ ধরে রাখলেন এই টপ অর্ডার ব্যাটার।

হায়দরাবাদে মেন্ডিসের সেঞ্চুরি, পাতুন নিসাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমার ফিফটিতে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন পর্যন্ত তাদের সংগ্রহ ৩৪.৩ ওভারে ৪ উইকেটে ২৪৫ রান।

বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে

ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেডের স্ত্রীর

বাংলাদেশ সফরে কেন তারকা ক্রিকেটারদের ছাড়া আসছে অস্ট্রেলিয়া, কোচের ব্যাখ্যা

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী

২ রানে ৬ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন এই বোলার

‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে চলে অস্ট্রেলিয়ার ক্রিকেট’

আইপিএলে চিয়ারলিডারকে হেনস্তা করল ভক্ত, পুলিশের হস্তক্ষেপ

আইপিএলে ছেলেকে নিয়ে শচীনের পোস্ট ভাইরাল

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার আশা জয়ের

বিশ্বকাপের আগে বাংলাদেশের মাথাব্যথার কারণ কী