হোম > খেলা > ক্রিকেট

শাস্তি পেলেন বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া অস্ট্রেলিয়ার ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশ সিরিজে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন মেগান শুট। এবার তিনি দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজসেরার পুরস্কার পেয়েছিলেন মেগান শুট। প্রথমবারের মতো বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার ৩-০ ব্যবধানে জয়ে অন্যতম অবদান ছিল তাঁর। এবার তিনি পেলেন শাস্তি।

দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন শুট। নির্ধারিত প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহারের নিয়ম লঙ্ঘনের দায়ে এই শাস্তি পেয়েছেন বলে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সিএ বলেছে, ‘ক্রীড়া বিজ্ঞান এবং ওষুধের নির্দেশিকা মেনে চলতে শুট ব্যর্থ। তার নিয়ম লঙ্ঘন স্রেফ বিচ্ছিন্ন ঘটনা। এটা ম্যাচের বাইরে ঘটেছিল। ম্যাচে পারফরম্যান্স-বাড়ানোর উদ্দেশে এই ওষুধ ব্যবহার করা হয়নি। দুই ম্যাচের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে সম্মিলিতভাবে কার্যকর করা হবে।’

বাংলাদেশ সময় আজ বেলা ২টা ১৫ মিনিটে শুরু হওয়ার কথা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচ থেকেই মূলত শুটের নিষেধাজ্ঞা কার্যকর হবে। তাঁর আরেক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হবে নারী বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচে। তিনি বিগ ব্যাশে খেলেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে। তবে এই কঠিন সময়ে সিএ শুটের পাশে থাকবে, ‘মেগানকে আমরা পর্যাপ্ত সমর্থন দেব। একইসঙ্গে খেলার প্রতিনিধিত্বকারী প্রত্যেকের কাছ থেকে যে দায়িত্ব প্রত্যাশিত, সেটা নিশ্চিত করার চেষ্টা করব।’

নিজের অপরাধ স্বীকার করে শুট বলছেন, ‘শাস্তি পুরোপুরি মেনে নিচ্ছি। আমি ক্ষমা চাইছি। এমন ঘটনায় জড়িয়ে যাওয়ায় দুঃখিত। পারফরম্যান্সে প্রভাব না ফেললেও ক্রীড়া বিজ্ঞান ও মেডিসিনের যে নির্দেশিকা মেনে চলা উচিত ছিল, সেখানে ব্যর্থ হয়েছি।’

এ মাসের শুরুতে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো বাংলাদেশকে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আমন্ত্রণ জানায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ধবলধোলাই হয়েছে। ৩ ম্যাচে ২.৩৬ ইকোনমিতে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী তিনিই ছিলেন। ব্রিসবেনে ১৪ অক্টোবর শেষ ওয়ানডেতে হয়েছিলেন ম্যাচসেরা। নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য টি-টোয়েন্টি সিরিজে একটা ম্যাচও খেলা হয়নি তাঁর। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে অস্ট্রেলিয়া সিরিজ জিতে ফেলেছে।

বিদায় বলার পথে অ্যান্ডারসন

বাংলাদেশকে আগলে রাখলেন আফগানিস্তানের কোচ

সোহান-শামীমদের ছাড়পত্র না দেওয়ায় বিসিবির ওপর ক্ষুব্ধ আবুধাবির ফ্র্যাঞ্চাইজি

কীভাবে দুর্দশা কাটিয়ে উঠবে বাংলাদেশ

আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায়

১১ হাজার রানের ক্লাবে স্টিভ স্মিথ

১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

দল নির্বাচন নিয়ে খেপলেন ইমরুল, ‘যথেষ্ট হয়েছে, আর না’

২৮ রানেই ৪ উইকেট নেই বাংলাদেশের

চমক আলিস, বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ