হোম > খেলা > ক্রিকেট

তানজিদ তামিমের অভিষেক, দেড় বছর পর সাইফউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অভিষেক হচ্ছে ওপেনার তানজিদ হাসান তামিমের। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ পরিয়ে দিয়েছেন জুনিয়র তামিমের টি-টোয়েন্টি অভিষেক ক্যাপ। 

দেড় বছর পর টি-টোয়েন্টি দলের একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী ছিলেন সৌম্য সরকার। চোটের কারণে এই সিরিজে নেই সৌম্য। তাঁর জায়গায় ওপেনিং করবেন তামিম। 

বাংলাদেশের বোলিং আক্রমণে দুই স্পিনার, দুই পেসার ও এক পেস বোলিং অলরাউন্ডার। পেস বোলিংয়ে তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে আছেন সাইফউদ্দিন। লেগ স্পিনার রিশাদ হোসেন সঙ্গে আছেন শেখ মেহেদী হাসান। 

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), জয়লর্ড গাম্বি, শন উইলিয়ামস, ক্রেইগ এরভিন ব্রায়ান বেনেট, ক্লাইভ মাদান্দে, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।

চাকরি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে বিসিবির কোচ

আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা

বিপিএলের কোচকে নিল দিল্লি

বিশ্বকাপে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

‘ফাইনালের’ আগে ভারতের তিন দল, কোন দলে কারা

বাংলাদেশ-জিম্বাবুয়েকে ছাপিয়ে নিজেদেরই চ্যাম্পিয়ন দাবি করছে আফগানরা

জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে মিরাজকে নিয়ে দুশ্চিন্তা

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজ জিততে চান মোসাদ্দেক

বিসিবির ভ্যান থেকে যে কায়দায় ক্রিকেটারদের লাগেজ চুরি করে চোর