হোম > খেলা > ক্রিকেট

ধোনির ব্যাটিংয়ের সময় শ্রবণশক্তি হ্রাস পায় লক্ষ্ণৌ স্টেডিয়ামে

আইপিএলের যে মাঠেই চেন্নাই সুপার কিংসের খেলা হোক না কেন, একটা দৃশ্য সব স্টেডিয়ামে দেখা যায়। ভারতের সাবেক অধিনায়কের নামে স্লোগান চলে সমান তালে। গতকালও এমন দৃশ্য দেখা গেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মাঠে। 

ধোনি ব্যাটিং নামার সঙ্গে সঙ্গে খেলা দেখতে আসা দর্শক গগনবিদারি চিৎকারে ফেটে পড়ে। আর সেই চিৎকার এতটাই ছিল যে স্টেডিয়ামের একাংশের শ্রবণশক্তি নাকি হ্রাস পায়। এমনটাই জানিয়েছেন চেন্নাইয়ের সাবেক অধিনায়কের প্রতিপক্ষ কুইন্টন ডি ককের স্ত্রী সাশা ডি কক। 

ধোনি ব্যাটিংয়ে নামার আগে সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু যখন ৪২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার ব্যাটিংয়ে নামেন, শব্দের মাত্রা তখন বেড়ে যায়। নিজের সামাজিক মাধ্যমে সেই সময়কার শব্দের ডেসিবল কত ছিল তা শেয়ার করেছেন সাশা। নিজের হাতের স্মার্ট ঘড়িতে শব্দের মাত্রা দেখার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘যখন ধোনি ব্যাটিং করতে মাঠে নামেন, উচ্চ স্বরের পরিবেশ-শব্দের মাত্রা ৯৫ ডেসিবেল। এ ভাবে ১০ মিনিট চললে অস্থায়ীভাবে শ্রবণশক্তি হ্রাস হতে পারে।’ 

দর্শক-সমর্থকদের এমন ভালোবাসার প্রতিদানও দিয়েছেন ধোনি। ৯ বলে অপরাজিত ২৮ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন। তবে ৩ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসটি দলের হাসিমুখে মাঠ ছাড়ার কাজে আসেনি। তাদের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য যে ৬ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক লক্ষ্ণৌ। বড় ব্যবধানের জয়ের ম্যাচে অধিনায়ক লোকেশ রাহুলের ৮২ রানের বিপরীতে সাশার স্বামী ডি কক খেলেছেন ৫৪ রানের এক ইনিংস।

মানসিক যন্ত্রণা থেকেই আইপিএলকে বিদায় বলেন অশ্বিন

১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি

কাঁথা-বালিশ নিয়ে মাঠেই ঘুমাতে চান অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কারণ কী

সিরিজ খেলতে বাংলাদেশে আসবে তো ভারত

‘শিগগিরই পিএসএল বিশ্বের এক নম্বর লিগ হবে’

পিএসএলে রিশাদরা কি আজ হারের বৃত্ত থেকে বের হতে পারবেন

ক্রিকেটারদের সঙ্গে কী কথা হয়েছে বিসিবি সভাপতির

‘আন্তর্জাতিক ক্রিকেট শেখার জায়গা না’

টি-টোয়েন্টিতে বাজে রেকর্ডে এখন রোহিতের পাশে অভিষেকও

বিসিবির তদন্ত রিপোর্ট আইসিসিতে পাঠাবেন ক্রীড়া প্রতিমন্ত্রী