হোম > খেলা > ক্রিকেট

বিপিএল থেকে বিরতি নিচ্ছেন হুইপ মাশরাফি

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

সকাল ৯টা ৪৫ মিনিটের ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় চলে গেলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে আপাতত বিরতি নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। মূলত জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতেই তাঁর এ সিদ্ধান্ত।

ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র আজ সকালে আজকের পত্রিকাকে জানিয়েছে, সকাল ৯টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকায় চলে গেছেন মাশরাফি। আপাতত দুই ম্যাচের জন্য ফ্র্যাঞ্চাইজি থেকে ছুটি নিয়েছেন তিনি। সিলেট পর্বে পরের দুই ম্যাচ খেলবেন না। দেখা যেতে পারে ঢাকার ফিরতি পর্ব থেকে। তবে ঢাকা পর্বে টিম হোটেলে যোগ দেবেন তিনি।

এক বিজ্ঞপ্তিতে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে, জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতে বিপিএলের দশম সংস্করণ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। রাজনৈতিক দায়িত্ব পালন ও ব্যস্ততার ফাঁকে সুযোগ মিললে টুর্নামেন্টের পরবর্তী সময়ে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

মাশরাফির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফ্র্যাঞ্চাইজি বলেছে, ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স দলের প্রতি মাশরাফির প্রতিশ্রুতি পূরণের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে এবং তাঁর ফেরার অপেক্ষায় আছে।

ব্যস্ততা, চোটে জর্জর শরীরী ভাষা, নিজের হতাশাজনক পারফরম্যান্স—সব মিলিয়ে মাশরাফি স্বতঃস্ফূর্ত সময় পার করছেন না। মাঠে বোলিংয়ে-ফিল্ডিংয়ে ঠিকঠাকমতো পাওয়া যাচ্ছে না তাঁকে। দলও পাঁচ ম্যাচ খেলে সব কটি হেরেছে। পাঁচ ম্যাচের মধ্যে বোলিং করেছেন তিন ম্যাচে। উইকেট পেয়েছেন মাত্র ১টি। ব্যাট হাতে করেছেন ৮ রান।

বিশ্বকাপে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

‘ফাইনালের’ আগে ভারতের তিন দল, কোন দলে কারা

বাংলাদেশ-জিম্বাবুয়েকে ছাপিয়ে নিজেদেরই চ্যাম্পিয়ন দাবি করছে আফগানরা

জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে মিরাজকে নিয়ে দুশ্চিন্তা

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজ জিততে চান মোসাদ্দেক

বিসিবির ভ্যান থেকে যে কায়দায় ক্রিকেটারদের লাগেজ চুরি করে চোর

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ হোবার্ট

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

বাংলাদেশ ম্যাচের পর আফগান ক্রিকেটারের শাস্তি