হোম > খেলা > ক্রিকেট

কাঠ নয়, শিলার তৈরি ব্যাট!

৬,৬,৬,৪,২,৪—ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল মোহাম্মদ শামির ওপর দিয়ে বয়ে যায় মহাপ্রলয়। তাণ্ডব চালিয়ে তাঁর এক ওভারেই ২৮ রান নেন লিয়াম লিভিংস্টোন। 

শামির গুজরাট টাইটানসের বিপক্ষে ১০ বলে ৩০ রান করে পাঞ্জাব কিংসকে জেতান লিভিংস্টোন। ইংলিশ অলরাউন্ডারের ওই ছক্কার একটি আবার ছিল ১১৭ মিটার, যা এবারের আসরের সবচেয়ে বড় ছক্কা।

এমন বিশাল বাউন্ডারি দেখে সবার চোখ কপালে ওঠার দশা। ২৮ বছর বয়সী লিভিংস্টোন কী খেয়ে খেলতে নামেন, তাঁর ব্যাট বিশেষ কিছু আছে কি না—সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এ ধরনের চর্চাও শুরু হয়ে গেছে। একজন তো রশিদের ব্যাট পরখ করার মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘কাঠ নয়, শিলার তৈরি ব্যাট।’

প্রতিপক্ষ দলের রশিদ খান তো ওই ছক্কায় অবাক হয়ে লিভিংস্টোনের ব্যাট পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন! আফগান তারকার শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল, লিভিংস্টোনের কাছে জানতে চাইছেন কী রহস্য লুকিয়ে আছে তাঁর ব্যাটে।

এর আগে এ মৌসুমে সবচেয়ে লম্বা ছক্কা মারার রেকর্ড করেছিলেন ‘বেবি এবি’ খ্যাত ডেভাল্ড ব্রেভিস। লিভিংস্টোনের পাঞ্জাবের বিপক্ষেই বলকে ক্রিজ থেকে ১১২ মিটার দূরে পাঠিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানস ব্যাটার। তবে এখন পর্যন্ত সবচেয়ে বড় পাঁচ ছক্কার তিনটিই লিভিংস্টোনের।

যদিও আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় পাঁচ ছক্কার তালিকায় নেই লিভিংস্টোনের নাম। ২০০৮ সালে উদ্বোধনী আসরে চেন্নাই সুপার কিংসের হার্ড হিটার আলবি মরকেলের ১২৫ মিটার ছক্কাটিই এখন পর্যন্ত দীর্ঘতম।  

পাকিস্তানের স্পিন জাদু, লিড নিয়েও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ

আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি

‘বুড়ো’ সাব্বিরকে ফিরিয়ে মালয়েশিয়া সিরিজের দল দিল বিসিবি

‘অস্ট্রেলিয়ার ৭০ রানে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের জন্য অসম্ভব না’

ইংল্যান্ড দলে ফিরতে চান বেন স্টোকস

ম্যাচ শেষ হওয়ার আগেই নতুন কোচ পেল পাকিস্তান

অস্ট্রেলিয়ায় কেমন চলছে বাংলাদেশের অনুশীলন

‘দীর্ঘ একটা সময় বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব’

আমিরাতে হতে যাচ্ছে এশিয়া কাপ

পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটারদের পারফরম্যান্সে অসন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ কোচ