হোম > খেলা > ক্রিকেট

পিএসএল নিয়ে দর্শকদের খুশি দ্বিগুণ করল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আগামী ৩ মে। ফাইল ছবি

দর্শকহীন মাঠে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুমের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ঘোষণা দেন, মাঠে বসে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে পারবেন দর্শকেরা। এবার দর্শকদের সে খুশিকে দ্বিগুণ করে দিলেন তিনি।

ফাইনালের মতো মাঠে বসে পিএসএলের প্লে অফের ম্যাচও উপভোগ করতে পারবেন দর্শকেরা। নাকভি বিষয়টি নিশ্চিত করেছেন। এক্সে দেওয়া বার্তায় পিসিবি চেয়ারম্যান লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আমার কথা হয়েছে। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা প্লে-অফের তিন ম্যাচেই দর্শক প্রবেশের অনুমতি পেয়েছি।’

দর্শকদের প্রতি জ্বালানি খরচ কমানোর আহ্বান জানিয়েছেন নাকভি, ‘প্রধানমন্ত্রী একটি শর্ত দিয়েছেন। চলমান জাতীয় ব্যয় সংকোচন প্রচেষ্টার সঙ্গে সঙ্গতি রেখে, ভক্তদের ম্যাচ দেখতে আসার সময় গণপরিবহন ব্যবহার করতে অথবা জ্বালানি খরচ কমানোর পরামর্শ দিয়েছেন তিনি। পিএসএল প্লে-অফে অংশগ্রহণকারী চারটি দলকেই শুভকামনা জানিয়েছেন। সামনে কিছু রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ ক্রিকেটের অপেক্ষায় রইলাম।’

মূলত জ্বালানি অপচয় রোধ করতে দর্শকশূন্য গ্যালারিতে পিএসএল আয়োজন করছে পিসিবি। শুরুতে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, মুলতান, পেশোয়ার ও ফয়সালাবাদ—এই ছয় ভেন্যুতে পিএসএলের ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে পরে সিদ্ধান্ত বদলানো হয়। দর্শকহীনভাবে শুধুমাত্র করাচি ও লাহোরে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি। শেষ দিকে এসে দর্শকদের কথা ভেবে সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এল টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

পিএসএলের প্লে অফের খেলা মাঠে গড়াবে আজ থেকে। কোয়ালিফায়ারে রাতে পেশোয়ার জালমির প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে পা রাখবে। প্রথম এলিমিনেটরে আগামীকাল হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে মাঠে নামবে মুলতান সুলতানস। হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। জয়ী দল কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে দ্বিতীয় এলিমিনেটরে খেলতে নামবে। জয়ী দলে ফাইনালে পৌঁছে যাবে।

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর সুসংবাদ-দুঃসংবাদ দুটোই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন মুশফিক

দেড় যুগ পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ

বাংলাদেশকে অনায়াসে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

একাই খেললেন হৃদয়, টেনেটুনে ১০০ পেরোল বাংলাদেশ

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় জ্যোতিরা

সিরিজ হারা বাংলাদেশের সামনে এবার মান বাঁচানোর লড়াই

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ