হোম > খেলা > ক্রিকেট

অদম্য টি-টোয়েন্টিতে কে কোন দলে

ক্রীড়া ডেস্ক    

আজ ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হয়েছে। ছবি: বিসিবি

তিন দল নিয়ে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আয়োজন করা হবে–এই ঘোষণা গতকালই দিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার টুর্নামেন্টের সূচি এবং দলগুলোর খেলোয়াড়দের তালিকা দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

মূলত টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ায় অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। যেখানে অংশ নেবে ধূমকেতু, দুর্বার ও দুরন্ত। ধূমকেতু একাদশের নেতৃত্ব দেবেন লিটন দাস। দুর্বার একাদশের আর্মব্যান্ড পরবেন নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে দুরন্ত একাদশের অধিনায়কত্বের ভার সামলাবেন আকবর আলী।

টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি অনুশীলন করবে ৩ দল। ৫ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে ধূমকেতুর বিপক্ষে মাঠে নামবে দুরন্ত। পর দিন ধূমকেতুর প্রতিপক্ষ দুর্বার। ৭ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে দুরন্তর বিপক্ষে মাঠে নামবে দলটি। শীর্ষে থাকা দুই দল ৯ ফেব্রুয়ারি ফাইনাল খেলতে নামবে।

তিন দলের ক্রিকেটারদের তালিকা:

ধূমকেতু একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।

দুর্বার একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশ: আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

সিরিজ খুইয়ে মিরাজদের জয়ে ফেরা

ধবলধোলাই এড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ