হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়া ওয়ানডে খেলবে মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে

ক্রীড়া ডেস্ক    

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সবশেষ ওয়ানডে সিরিজ হয়েছে ২০১১ সালে। সেই সিরিজটি হয়েছে বাংলাদেশের মাঠেই। এবার ফুরোচ্ছে ১৫ বছরের অপেক্ষা। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। দুই ভেন্যুতে হবে সিরিজের ছয় ম্যাচ।

আগের সূচি অনুযায়ী ৫, ৮ ও ১১ জুন হওয়ার কথা ছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর তিন টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল ১৫, ১৮ ও ২০ জুন। তবে সেই সূচিতে পরিবর্তন এসেছে বলে আজ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পরিবর্তিত সূচি অনুযায়ী মিরপুর শেরেবাংলায় ৯, ১১ ও ১৪ জুন হবে তিন ওয়ানডে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন টি-টোয়েন্টি।

জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

ওয়ানডে তিনটি হবে দিবারাত্রির। মিরপুরে বেলা ২টায় শুরু হবে ম্যাচগুলো। আর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬টায় মাঠে হবে। তৃতীয় টি-টোয়েন্টি হবে দিনের আলোয়। বেলা ২টায় শুরু হবে এই ম্যাচ।

আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। অ্যান্টিগায় সেই ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছিল অজিরা। আর টি-টোয়েন্টি সিরিজ সবশেষ খেলেছে ২০২১ সালে। সেবার বাংলাদেশে এসে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছিল অজিরা।

বর্তমানে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। মিরপুরে আজ শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সোমবার দ্বিতীয় ওয়ানডে হবে মিরপুরেই। চট্টগ্রামে ২৩ এপ্রিল হবে তৃতীয় ওয়ানডে। প্রথম দুই টি-টোয়েন্টির ভেন্যুও চট্টগ্রাম। ২৭ ও ২৯ এপ্রিল হবে এই দুই ম্যাচ। তৃতীয় টি-টোয়েন্টি মিরপুরে হবে ২ মে।

জিম্বাবুয়েকে ধবলধোলাই করে ক্ষতে প্রলেপ দিল ভারত

শ্রীলঙ্কার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের দারুণ দিন

সৌম্য-জাকেরের সঙ্গে ফিরলেন মুশফিক

শ্রীলঙ্কা সফরের আগে চোটে বিপর্যস্ত ভারত

সিংহাসন ফিরে পেল ভারত, বাংলাদেশের কী অবস্থা

বাংলাদেশ-ভারত সিরিজের কথা শুনলে এই ম্যাচটাই মনে পড়ে মিরাজের

জিম্বাবুয়েতে বাংলাদেশিদের আতিথেয়তা এখনো ভুলতে পারছেন না আশরাফুল

অস্ট্রেলিয়া সফরের আগে ছিটকে গেলেন নাহিদ রানা

সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল পাকিস্তান

রানার ঘটনাটা নিছকই একটা দুর্ঘটনা, বলছেন বিসিবি প্রধান নির্বাচক