হোম > খেলা > ক্রিকেট

জোড়া গোলের ঝলকে মেসির ইতিহাস

ক্রীড়া ডেস্ক    

গোলের পর মেসির উদযাপন। ছবি: সংগৃহীত

আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। তাঁর জোড়া গোলে শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) স্বাগতিক আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই দুই গোলের পর চলতি মৌসুমে লিগে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৫, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

ম্যাচের ৪৫ মিনিটে জার্মান বেরতেরামের গোলে এগিয়ে যায় মায়ামি। বিরতির পর ৫৬ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। ডান দিক থেকে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে বেরতেরামের সঙ্গে বল দেওয়া নেওয়া করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এরপর আটলান্টার এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি।

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি। লুইস সুয়ারেজের পাস ধরে প্রতি আক্রমণে এগিয়ে গিয়ে সামনে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে গোল করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে আটলান্টার হয়ে এক গোল শোধ করেন মায়ামির সাবেক ফরোয়ার্ড ফাফা পিকো। তাতে অবশ্য মায়ামির জয় আটকানো যায়নি।

মেসির নৈপুণ্যে মুগ্ধ মায়ামির কোচ ক্রিস্তিয়ান গঞ্জালেস। ম্যাচ শেষে তিনি বলেন, ‘তিনি (মেসি) প্রতিনিয়তই বিশ্বকে বিস্মিত করে চলেছেন। সত্যি বলতে, ৩৯ বছর বয়সে একজন খেলোয়াড় এমনটা করতে পারেন, তা আমি বিশ্বাসই করতে পারি না। তবে সবচেয়ে বেশি আনন্দ দেয় তাঁকে সত্যিকারের সুখী দেখতে পাওয়া। তিনি সুখী বলেই নিজের সবটুকু উজাড় করে দেন। খেলাটা উপভোগ করেন এবং এখানে নিজেকে নিজের ঘরেই মনে করেন।’

মেসির উপস্থিতি পুরো দলকে আরও ভালো করার অনুপ্রেরণা দেয় বলেও মনে করেন গঞ্জালেস, ‘আমি সব সময়ই বলি, প্রতিদিন তিনি আমাদের আরও ভালো খেলোয়াড় হতে অনুপ্রাণিত করেন। তাঁকে এখানে পাওয়া আমাদের জন্য অপরিসীম আনন্দের। আমাদের সম্পর্ক কতটা বিশেষ, তা সবাই জানেন। যখনই তাঁর সঙ্গে দেখা হয়, আমার মুখে হাসি ফুটে ওঠে। প্রতিনিয়তই তিনি আমাকে বিস্মিত করেন।’

আটলান্টার বিপক্ষে জোড়া গোলের পর এমএলএসের গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের চেয়ে ছয় গোল এগিয়ে আছেন মেসি। অ্যাসিস্টের তালিকাতেও ১৫টি করে অ্যাসিস্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন তিনি ও লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং মিন

এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন মেসি। ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা ১৩ ম্যাচে অন্তত একটি গোলে অবদান রাখার ধারাও ধরে রেখেছেন তিনি। ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় দীর্ঘতম এমন ধারা।

হেরেও গর্বিত হৃদয়

বাংলাদেশ সিরিজ থেকে সরে গেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার

কোথায় ধরা খেল বাংলাদেশ

পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই দেখবেন কোথায়

জিম্বাবুয়ের কাছে পাত্তা পেল না বাংলাদেশ

বাংলাদেশকে কঠিন লক্ষ্য ছুঁড়ে দিল জিম্বাবুয়ে

৬ রানে ৪ উইকেট নিয়ে জিতল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে

মিরাজ কেন নেই, বিসিবির ব্যাখ্যা

জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজই শেষ লিটনের