হোম > খেলা > ক্রিকেট

সাত বছর পর রেকর্ড আটবারের শিরোপা জিতল খুলনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা জিতল খুলনা। ছবি: সংগৃহীত

শিরোপায় আগেই এক হাত দিয়ে রেখেছিল খুলনা। আজ শেষ দিনে আনুষ্ঠানিকতা সারল তারা। তাতে দীর্ঘ সাত বছর পর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিতল দক্ষিণবঙ্গের এই দল।

খুলনার শিরোপা জয়ের পথে একমাত্র বাধা হতে পারত সিলেট। গতকাল তিন দিনে ম্যাচ জিতে শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়েছে শিরোপার সম্ভাবনা জাগিয়ে তুলেছিল সিলেট। খুলনার সামনে সমীকরণ কেবল ড্র করা না হয় ম্যাচ জেতা। আজ শেষ দিনে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরকে ৯ উইকেটে হারিয়ে অষ্টমবারের মতো এনসিএল জিতল খুলনা। এর আগে সবশেষ ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল খুলনা।