হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার আট বিশ্বকাপ ভেন্যুর তালিকায় ওয়ান্ডারার্স-নিউল্যান্ডস

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। দুই সহ-আয়োজক হিসেবে থাকবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। সেই বিশ্বকাপ শুরুর এখনো তিন বছরেরও বেশি সময় বাকি। তবে আগেভাগেই নিজেদের বিশ্বকাপ ভেন্যু ঠিক করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। দুই সহ-আয়োজক অবশ্য এখনো ভেন্যু চূড়ান্ত করেনি।

আইসিসি অনুমোদিত ১১টি ক্রিকেট ভেন্যু রয়েছে দক্ষিণ আফ্রিকায়, যার আটটিকে বিশ্বকাপ ভেন্যু হিসেবে বাছাই করেছে দক্ষিণ আফ্রিকা। এই আট ভেন্যু হলো—স্যান্ডটনের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক, নিউল্যান্ডসের কেপটাউন, পার্লের বোল্যান্ড পার্ক, ডারবানের কিংসমিড, গকেবেরহার সেন্ট জর্জেস পার্ক, ইস্ট লন্ডনের বাফেলো পার্ক এবং ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু নির্বাচন নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, বিজ্ঞানসম্মতভাবে সব দিক খতিয়ে তবেই বিশ্বকাপের মাঠ চূড়ান্ত করা হয়েছে। স্টেডিয়ামের কাছাকাছি নির্দিষ্ট মানের হোটেল, অনুশীলনের মাঠ, বিমানবন্দর থেকে দূরত্বের মতো বিষয়গুলোও ভেন্যু নির্বাচনে বিবেচনায় নেওয়া হয়েছে। বিশ্বকাপের সময় ক্রিকেটারদের যাতে বেশি সফর করতে না হয়, ভেন্যু নির্বাচনে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

হতাশার মাঝে সুখবর পেল বাংলাদেশ

চ্যাম্পিয়ন ভারতকে ধবলধোলাই করে আয়ারল্যান্ডের ইতিহাস

নিউজিল্যান্ড টেস্টের মাঝেই অবসরের ঘোষণা স্টোকসের

তামিমকে আজীবন সম্মাননা দিল এমসিসি

জিম্বাবুয়েতে প্রথম দিনেই বিপাকে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাংলাদেশের বিদায়

তামিমের রেকর্ড ভাঙার অপেক্ষা বাড়ল মুশফিকের, বিপদে বাংলাদেশ

জিম্বাবুয়ের ভুলের সুযোগ কাজে লাগাচ্ছে বাংলাদেশ

জোড়া অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ে সিরিজকেই কেন এত গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ