হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সিরিজের মাঝপথে দুই ক্রিকেটারকে হারাল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশ সিরিজের মাঝপথে জেরাল্ড কোয়েটজি ও কোয়েনা মাফাকাকে হারাল দক্ষিণ আফ্রিকা। ছবি: সংগৃহীত

টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা এখন মুখোমুখি হবে সাদা বলের সিরিজে। ১ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে সাদা বলের সিরিজ শুরুর আগমুহূর্তে বড় ধাক্কা খেল প্রোটিয়ারা। হারাতে হলো দুই তারকা ক্রিকেটারকে।

বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলতে পারবেন না জেরাল্ড কোয়েটজি ও কোয়েনা মাফাকা। আজ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।