হোম > খেলা > ক্রিকেট

‘নাহিদ রানাকে বাউন্সার মারলে বাউন্সার খেতে হবে’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শাহিনের সঙ্গে লড়াই জেতার পর নাহিদ রানার উচ্ছ্বাস। ছবি: এএফপি

নাহিদ রানা বলটা ফেললেন শর্ট অব লেংথে। শাহিন শাহ আফ্রিদি খেলার চেয়ে বরং গা বাঁচানোকেই গুরুত্ব দিলেন। এমন গতিময় বাউন্সারে গা বাঁচাতে পারলেও উইকেট আর বাঁচাতে পারলেন না শাহিন। বল তাঁর গ্লাভস ছুঁয়ে সোজা চলে যায় শর্ট লেগে থাকা মাহমুদুল জয়ের হাতে। বাংলাদেশও নিশ্চিত করে ১০৪ রানের এক ঐতিহাসিক জয়।

মিরপুর টেস্ট শুরুর আগে এই নাহিদ রানাকে ঘিরেই ছিল যত আলোচনা। শাহিন শাহ আফ্রিদি তো বলেই ওঠেন এবার খুব বেশি সুবিধা করতে পারবেন না বাংলাদেশের গতিতারকা। এর জন্যই হয়তো নাহিদ রানা ব্যাটিংয়ে আসেন, তখন তাঁকে বাউন্সার দিয়ে ঘায়েল করার চেষ্টা করেন শাহিন। একটি বাউন্সার হেলমেটেও মারেন বাঁহাতি এই পেসার। কিন্তু শাহিন জানতেন না এর জবাব তাঁকে পেতে হবে অচিরেই। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও মনে করিয়ে দিলেন সেই কথা।

শুধু শাহিন কেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপই আরও একবার ধসে পড়েছে নাহিদ রানার সামনে। শেষ দিনে আজ ২৬৮ রানের লক্ষ্যে ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ৪০ রানে ৫ উইকেট নিয়ে নাহিদ রানা উপহার দিলেন তাঁর ক্যারিয়ারসেরা বোলিং।

জয়ের পর শাহিনের সঙ্গে নাহিদ রানার লড়াই নিয়ে শান্ত বলেন, ‘ওরাও জানে যে আসলে রানাকে বাউন্সার মারলে, আবার বাউন্সার খেতে হবে। আমি হলে রানাকে বাউন্সার মারতাম না। কারণ আমার শখ নেই অত জোরে বাউন্সার খেলার। বাংলা ভাষায় যদি বলি যে জবাবটা দিতে পারাটা একটা ভালো দিক। আমাদের ওরকম বোলিং স্ট্রেংথ এখন আছে।’

বোলিংয়ের সময় নাহিদকে খুব একটা পরামর্শ দেওয়া লাগেনি শান্তর, ‘আগে হয়তো একটু বেশি প্রয়োজন হতো এখন ধীরে ধীরে শিখছে, ধীরে ধীরে করছে। কারণ নিজের সঙ্গে নিজের বোঝাপড়া থেকে বল করা গুরুত্বপূর্ণ। যেটা ভবিষ্যতে কাজে দেবে এবং সে নিজে থেকে শিখবে।’

‘বাংলাদেশ এখনো ভারত-অস্ট্রেলিয়ার মতো দল হয়ে ওঠেনি’

আপনার ব্যাট এভাবেই কথা বলুক শান্ত

বাংলাদেশে ভারতের নিরাপত্তা হুমকি নেই: তামিম

কেন দ্রুত ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ, শান্তর ব্যাখ্যা

পাকিস্তানকে বিধ্বস্ত করে রোমাঞ্চকর জয় এনে দিলেন রানা

বৃষ্টির আশঙ্কা থাকলেও বদলাচ্ছে না বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ভেন্যু

রোমাঞ্চটা শেষ বিকেলের জন্য জমিয়ে রাখল বাংলাদেশ-পাকিস্তান

অস্ট্রেলিয়া সিরিজে গাড়ি পুরস্কারের ঘোষণা বিসিবির

পাকিস্তানকে কি মিরপুরে নতুন রেকর্ড গড়তে দেবে বাংলাদেশ

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ