হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে দুর্দান্ত মিরাজ নেই আইপিএলের নিলামে

আগুনে ফর্ম যাকে বলে, সেটিই দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলেছেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন সিরিজসেরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য নিবন্ধন করা মিরাজের নাম অবশ্য নেই চূড়ান্ত তালিকায়।

মিরাজ চূড়ান্ত তালিকায় না থাকলেও মোট ৪০৫ ক্রিকেটারের মধ্যে নাম আছে চার বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে সর্বোচ্চ দেড় কোটি রূপি ভিত্তিমূল্য সাকিব আল হাসানের। বাকি ৩ ক্রিকেটার লিটন দাস, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব—প্রত্যেকেরই ভিত্তিমূল্য ৫০ লাখ রূপি করে।

গতবছর সাকিব কোনো দল পাননি। গত মৌসুমে দিল্লির হয়ে খেলা মোস্তাফিজুর রহমানকে এবারও ধরে রেখেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি। ২০২৩ আইপিএলের নিলামে অংশ নিতে ৯৯১ ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। এর মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৪০৫ ক্রিকেটার। এর মধ্যে ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ ক্রিকেটার বিদেশি। আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এমন ক্রিকেটার ১১৯ জন, অভিষেক না হওয়া ক্রিকেটার ২৮২ জন এবং ৪ ক্রিকেটার সহযোগী দেশের। 

আগামী ২৩ ডিসেম্বর হবে ২০২৩ আইপিএলের নিলাম।  ২০০৮ সালে শুরু হওয়া আইপিএলে সর্বোচ্চ ৫বার চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস।

বড় জয়ে ফাইনালের প্রস্তুতি সারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন হোয়াটমোর

ক্রিকেট খেলতে ভারত কি বাংলাদেশে আসবে

‘ক্রিকেটের প্রতি বাংলাদেশের প্যাশন অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা যাবে না’

চ্যাম্পিয়ন হওয়ার পরও সতীর্থদের সঙ্গে কেন উদ্‌যাপন করেননি সোহান

যেভাবে তৈরি হলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের পিচ

মোস্তাফিজকে দলে নিয়ে কী লিখল দুবাই

বাংলাদেশের পতাকায় সাকিবের অটোগ্রাফ দেওয়ার ঘটনা ভাইরাল

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে কী করতে হবে বাংলাদেশের

হাতে এখনো সময় আছে, ইনিংস ব্যবধানে হেরে বাংলাদেশ কোচ