হোম > খেলা > ক্রিকেট

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

টস হেরেছে স্বাগতিকেরা। ছবি: বিসিবি

লিটন দাসের চোটের কারণে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্বে ছিলেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় ম্যাচেও উইকেটরক্ষক ব্যাটারকে দেখা গেল না। তাঁর চোটের কারণে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টতেও মুদ্রা নিক্ষেপে অংশ নিলেন হৃদয়।

প্রথম টি-টোয়েন্টির মতো আজ অবশ্য টস ভাগ্য কথা বলেনি বাংলাদেশের হয়ে। মুদ্রা নিক্ষেপে জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। বাংলাদেশকে আগে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। অর্থাৎ আগে ব্যাট করবে সফরকারী দল।

টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরে যায় স্বাগিতকেরা। সিরিজে টিকে থাকতে চাইলে আজ জেতার বিকল্প নেই হৃদয়দের সামনে। হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া হবে—এমন সমীকরণে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান ও শরীফুল ইসলাম। তাঁদের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে নাহিদ রানা ও নাসুম আহমেদকে। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। জাভিয়ের বার্টলেটের বদলে জায়গা পেয়েছেন অ্যারন হার্ডি।

দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগে পুরো সিরিজ থেকে লিটনের ছিটকে যাওয়ার গুঞ্জন উঠেছিল। যদিও বিষয়টি নিয়ে তেমন কিছু বলেননি হৃদয়। টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটনের চোট নিয়ে তাই ধোঁয়াশা থেকেই গেল।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস, কুপার কনোলি, ম্যাট রেনশ, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, টিম ডেভিড, অ্যারন হার্ডি, নাথান এলিস, স্পেনসার জনসন, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে ১২ বছরের রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়া

বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর লড়াই

বাংলাদেশকে ৭৭ রানে থামিয়ে হেসেখেলে জিতল অস্ট্রেলিয়া

আবারও সেই কনোলির ব্যাটেই ভুগল বাংলাদেশ

লিটন কেন নেই, ব্যাখ্যা দিল বিসিবি

অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশের ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ

লিটন নেই, অধিনায়ক হৃদয়, ব্যাটিংয়ে বাংলাদেশ

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

দেড় বছর পর টি-টোয়েন্টিতে সৌম্য

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স