মনে করেন বিশপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভেসে যাচ্ছে বাংলাদেশ। ভক্ত-সমর্থক সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিশ্লেষকেরাও নাজমুল হোসেন শান্তদের পারফরম্যান্সের প্রশংসা করছেন। এই তালিকার একজন ইয়ান বিশপ।
লম্বা একটা সময় ক্রিকেট পরাশক্তিদের কাছ থেকে প্রাপ্য সম্মান পায়নি বাংলাদেশ। তবে বিশপের বিশ্বাস, অস্ট্রেলিয়ায় মাটিতে এই জয়ের পর থেকে যথাযথ সম্মান এবং স্বীকৃতি পাবে তাঁরা।
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ৯ উইকেটের জয়ের পর এক্সে বিশপ লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের জনগণের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অর্জন। যারা আগে তাদের প্রাপ্য প্রশংসা বা স্বীকৃতি দিতে কার্পণ্য করেছে, তাদের কাছ থেকে এখন যথাযথ সম্মান ও স্বীকৃতি পাওয়ার পূর্ণ অধিকার তাঁদের রয়েছে।’
বাংলাদেশের ক্রিকেটার এবং কোচিং স্টাফের প্রশংসা করে জনপ্রিয় ধারাভাষ্যকার ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার বিশপ আরও লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফর্মার মিরাজ-তানজিদ-হাসানের পাশাপাশি স্বদেশি ফিল সিমন্সেরও প্রশংসা করেছেন বিশপ, ‘মেহেদী (মিরাজ) ও তানজিদ (তামিম)-সহ অনেকেই এই সাফল্যে অবদান রেখেছেন। তবে বিশেষ করে হাসান মাহমুদের কথা বলতেই হয়–পুরোপুরি সুস্থ থাকা সাপেক্ষে তিনি দীর্ঘদিন ধরেই নিখুঁত লাইন ও লেংথে বল করে আসছেন এবং তার বোলিং অ্যাকশনটিও চমৎকার, পরিপাটি ও সোজা। কোচ ফিল সিমন্স এবং তার দলের জন্য আমি অত্যন্ত আনন্দিত। চমৎকার বাংলাদেশ।’
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে ৪২৬ রানে থামে বাংলাদেশ। ২২৮ রানে পিছিয়ে থাকা স্বাগতিকেরা দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানের বেশি করতে পারেনি। বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৫৭ রানের। তানজিদ হাসান তামিমকে হারিয়ে জয় তুলে নেয় অতিথিরা।