হোম > খেলা > ক্রিকেট

আবারও বিপিএলে ফিরছেন মালিক

সিলেট পর্বের শুরুর আগের দিন জানা যায় শোয়েব মালিককে আর দেখা যাবে না এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। দুই দিনের জন্য ছুটি নিয়ে গিয়েছিলেন দুবাইয়ে। কিন্তু পরে জানালেন পারিবারিক সমস্যার কারণে ফিরে গেছেন পাকিস্তানে, বিপিএলই নাকি এবার আর খেলবেন না। তাঁর দল ফরচুন বরিশালও পরে জানিয়েছিল, পাকিস্তানি ব্যাটারকে টুর্নামেন্টে পাচ্ছে না তারা।

কিন্তু আজ জানা গেল ভিন্ন কিছু। আবারও বিপিএলে ফিরছেন মালিক। সিলেটে পর্বে দেখা যাবে তাঁকে। এক বিজ্ঞপ্তিতে বরিশাল ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের দলে আবার যোগ দিচ্ছেন পাকিস্তানি অভিজ্ঞ অলরাউন্ডার মালিক। সিলেট পর্বের ৩ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বরিশাল।

ফ্র্যাঞ্চাইজির এক সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, দুই পক্ষের সম্মতিতে মালিক আবার যোগ দিচ্ছে বরিশালের সঙ্গে। তবে ঢাকা পর্বের পর চুক্তি বাতিলের সময় মালিককে নিয়ে ‘ফিক্সিংয়ের’ গুঞ্জনও ওঠে। বাংলাদেশের বেসরকারি এক টেলিভিশনে সেই গুঞ্জনের অভিযোগ খোদ করেছিলেন বরিশালের মালিক মিজানুর রহমান। পরে অবশ্য নিজের কথার সুর পাল্টান তিনি। বলেন, ‘শেষ কিছুদিন শোয়েব মালিককে নিয়ে অনেক কথা বলতে শুনেছি। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সে একজন ভালো খেলোয়াড় এবং সে তার সর্বোচ্চটাই আমাদের দিয়েছেন। এটা নিয়ে আমরা আর আলোচনা না করি।’

এর আগে বিপিএল শুরুর দিনই পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার ঘোষণা দিয়ে আলোচনা-সমালোচনায় ছিলেন মালিক।

বড় জয়ে ফাইনালের প্রস্তুতি সারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন হোয়াটমোর

ক্রিকেট খেলতে ভারত কি বাংলাদেশে আসবে

‘ক্রিকেটের প্রতি বাংলাদেশের প্যাশন অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা যাবে না’

চ্যাম্পিয়ন হওয়ার পরও সতীর্থদের সঙ্গে কেন উদ্‌যাপন করেননি সোহান

যেভাবে তৈরি হলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের পিচ

মোস্তাফিজকে দলে নিয়ে কী লিখল দুবাই

বাংলাদেশের পতাকায় সাকিবের অটোগ্রাফ দেওয়ার ঘটনা ভাইরাল

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে কী করতে হবে বাংলাদেশের

হাতে এখনো সময় আছে, ইনিংস ব্যবধানে হেরে বাংলাদেশ কোচ