হোম > খেলা > ক্রিকেট

৮০ রানেই গুটিয়ে গেলেন সৌম্য-সাব্বিররা

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার আরেকটি বড় প্রমাণ দিলেন সৌম্য সরকার-সাব্বির রহমানরা। দলীয় তিন অঙ্কের রানও সংগ্রহ করতে পারেনি মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। মাত্র ৮০ রানেই গুটিয়ে গেছেন তাঁরা।

আজ সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী দল। স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই ওপেনার নাঈম শেখ সাজঘরে ফেরেন শূন্য হাতে। আরেক ওপেনার সৌম্য ফেরেন ব্যক্তিগত ১৫ রানে। এশিয়া কাপে ডাক পাওয়া সাব্বিরও প্রমাণ দিতে পারেননি সামর্থ্যের।

বাংলাদেশের মিডল-অর্ডারদের দাঁড়াতে দেননি জাস্টিন গ্রিভস। মিঠুন (১২), মাহমুদুল হাসান জয় (৪) ও সাব্বিরকে (৩) ফেরানো এই ক্যারিবিয়ান বোলার নিয়েছেন ৪ উইকেট। দুই উইকেট নেন ফিলিপ অ্যান্ডারসন।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো সফরকারীরা খেলতে পেরেছে মাত্র ২৩.২ ওভার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৫ রান আসে জাকের আলী অনিকের ব্যাট থেকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত লক্ষ্য তাড়া করতে নেমে উইন্ডিজ ‘এ’ দল ১.২ ওভারে বিনা উইকেটে ২ রান করেছে।

বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিন

বোলারদের দিনে মাহফিজুলের সেঞ্চুরি

টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

বিসিবির ঘোষণার আগেই নাহিদাকে জ্যোতির অভিনন্দন

মদ্যপানে আসক্তি নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার

রিজওয়ানের ফেরার পথ খুলে দিল পিসিবি

ইয়ামালের ‘ফাঁদে’ পা দিয়ে লাল কার্ড

হেরেও গর্বিত হৃদয়

বাংলাদেশ সিরিজ থেকে সরে গেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার

কোথায় ধরা খেল বাংলাদেশ