হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে চাপে রেখে লাঞ্চে গেল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পাকিস্তানকে চাপে রেখেছে বাংলাদেশ। ছবি: এএফপি

তৃতীয় দিনের প্রথম সেশনটা আরও ভালো হতে পারত কি? তাসকিন আহমেদের নো বলে সালমান আলী আগা বেঁচে যাওয়ায় প্রশ্নটা করা যেতেই পারে। তবে এই প্রশ্নকে পাশ কাটিয়ে প্রাপ্তিও কম নয়। এই সেশনে ৪ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে বেশ চাপেই রেখেছে বাংলাদেশ। বোলিংয়ে একচেটিয়া দাপট দেখিয়ে দুপুরের খাবার খেতে গেছে স্বাগতিকেরা।

আজ প্রথম সেশনে খেলা হয়েছে ২৫ ওভার। ৪ উইকেট হারিয়ে ৭২ রান করেছে পাকিস্তান। সাজঘরে ফিরেছেন আজান আওয়াইস, শান মাসুদ, সৌদ শাকিল এবং আব্দুল্লাহ ফজল। প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৫১ রান। সালমান আলী আগা ১২ এবং মোহাম্মদ রিজওয়ান ৮ রান নিয়ে মধ্যাহ্ন বিরতির পর ব্যাট করতে নামবেন।

এই সেশনে পাকিস্তান ৪ উইকেট হারিয়েছে ২০ রানের ব্যবধানে। সফরকারী শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। অভিষেকে সেঞ্চুরির দেখা পাওয়া আজানকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান এই পেসার। ১০৩ রান করে ফেরেন আজান। কিছুক্ষণ পর পাকিস্তানের অধিনায়ক মাসুদকেও প্যাভিলিয়নের পথ দেখান তাসকিন। সাদমান ইসলামের হাতে ধরা পড়ার আগে ৯ রান করেন।

পঞ্চম ব্যাটার হিসেবে ক্রিজে আসেন শাকিল। রানের খাতাই খুলতে পারেননি এই মিডলঅর্ডার ব্যাটার। মেহেদী হাসান মিরাজের করা ৬০তম ওভারের শেষ বল তাঁর প্যাডে লাগলে জোরালো আবেদন হয়। আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন কুমার ধর্মসেনা। রিভিউ নিয়েছিলেন শাকিল। তাতেও শেষ রক্ষা হয়নি তাঁর। এরপর টিকতে পারেননি ফজলও। ৬০ রানে এই ব্যাটারকেও ফেরান মিরাজ। ২৩০ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। সেশনের বাকি সময়ে আর কোনো বিপদ হতে দেননি রিজওয়ান এবং আগা। বাংলাদেশের চেয়ে ১৬২ রানে পিছিয়ে পাকিস্তান।

অল্প সময়ের ব্যবধানে ৪ উইকেট হারালেও আজান এবং ইমামের ব্যাটে পাকিস্তানের শুরুটা ছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে ১০৬ রান তোলেন তাঁরা। ৪৫ রান করে ইমামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিরাজ। এরপর দ্বিতীয় উইকেটে ফজলকে নিয়ে ১০৪ রান যোগ করেন আজান।

চাপ সামলে লিডের স্বপ্ন দেখছে পাকিস্তান

বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

সেঞ্চুরি করা আজানকে ফিরিয়ে পাকিস্তানের প্রতিরোধ ভাঙলেন তাসকিন

৪১৩ রান করেও স্বস্তিতে নেই বাংলাদেশ

প্রথম বাংলাদেশি হিসেবে লিটনের এমন কীর্তি

৭৫ রানে ৬ উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ

প্রথম সেশনে পাকিস্তানকে ক্যাচ শেখাল বাংলাদেশ

জন্মদিনে নিজেকে মুশফিকের উপহার

মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল, নেপথ্যে কী কারণ