হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজকে দলে নিয়ে কী লিখল দুবাই

ক্রীড়া ডেস্ক    

আইএল টি-টোয়েন্টিতে এবারও দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

বোলারের হাত থেকে বল ছোড়ার একটা অবয়ব সামাজিক মাধ্যমে পোস্ট করেছে দুবাই ক্যাপিটালস। খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে তাঁর বোলিং অ্যাকশন দেখে অনেকেই বুঝে গেছেন তিনি আর কেউ নন, বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

দ্বিতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে দুবাইয়ের হয়েই খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। দুবাই ক্যাপিটালস গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের বাঁহাতি পেসারকে নিয়ে অভিনব পোস্ট দিয়েছে। তাঁর চেহারা প্রকাশ না করে শুধু বোলিং অ্যাকশন নিয়ে একটি ফটোকার্ড পোস্ট করে খেলোয়াড়ের নাম অনুমান করতে বলে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যাপশনে দুবাই লিখেছে, ‘দক্ষিণ এশিয়ার এক বাঁহাতি বোলার যিনি ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেন।’

মোস্তাফিজকে নিয়ে পোস্ট দেওয়ার পরই বেশির ভাগ মন্তব্যই করেন বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা। অধিকাংশই বাংলাদেশের বাঁহাতি পেসারকে ‘কাটার মাস্টার’ বলে অভিহিত করেন। অনেকে আবার বাংলাদেশের পতাকার ইমোজি জুড়ে দিয়েছেন। বাঁহাতের কাটার-স্লোয়ারের মায়াজালে ব্যাটারদের ফাঁসিয়ে উইকেট তুলে নিয়ে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে আলাদা নজর কেড়েছেন তিনি।

গত বছরই আইএল টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো খেলেন মোস্তাফিজ। দুবাইয়ের হয়ে ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। ছয় দলের টুর্নামেন্টে দুবাই সেবার বাদ পড়ে যায় এলিমিনেটরেই। চ্যাম্পিয়ন হয় ডেজার্ট ভাইপার্স। এবার আইএল টি-টোয়েন্টি হবে ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে তো খেলেনই। বিদেশের লিগেও এখন পরিচিত মুখ হয়ে উঠেছেন মোস্তাফিজ। আইপিএল, সিপিএল, পিএসএল, এলপিএল, আইএল টি-টোয়েন্টি—এখন বিদেশের এই পাঁচ টি-টোয়েন্টি লিগে খেলেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

‘ক্রিকেটের প্রতি বাংলাদেশের প্যাশন অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা যাবে না’

চ্যাম্পিয়ন হওয়ার পরও সতীর্থদের সঙ্গে কেন উদযাপন করেননি সোহান

যেভাবে তৈরি হলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের পিচ

বাংলাদেশের পতাকায় সাকিবের অটোগ্রাফ দেওয়ার ঘটনা ভাইরাল

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে কী করতে হবে বাংলাদেশের

হাতে এখনো সময় আছে, ইনিংস ব্যবধানে হেরে বাংলাদেশ কোচ

তাইজুলের চোটের কী খবর

প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বর্ষসেরার পুরস্কার জিতে হেডের ভাবনায় বাংলাদেশ সিরিজ

দক্ষিণ আফ্রিকায় এবার দাপুটে জয় পেল বাংলাদেশ