সবকিছু ঠিকঠাক থাকলে ভারত-জাপান একমাত্র টি-টোয়েন্টির এতক্ষণে এক ইনিংস শেষ হয়ে যেত। কিন্তু জাপানের বৈরি আবহাওয়া যে এখনো এই ঐতিহাসিক ম্যাচ শুরুই হতে দিল না। দুই দফা পর্যবেক্ষণের পরও ইতিবাচক কিছু পাওয়া গেল না।
সানোতে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল জাপান-ভারত ঐতিহাসিক টি-টোয়েন্টি। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে ম্যাচ এখনো শুরুই হতে পারল না। বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে প্রথম দফা মাঠ পর্যবেক্ষণ করা হয়। সেখানে ইতিবাচক কিছু পাওয়া যায়নি। তবে পরিষ্কার নীল আকাশ দেখে ভক্ত-সমর্থকেরা দ্রুতই জাপান-ভারত ঐতিহাসিক ম্যাচ দেখার প্রত্যাশা করেছিলেন।
পর্যবেক্ষণের সময় এরপর এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। বাংলাদেশ সময় সকাল ১১টা ১৫ মিনিটে হয় দ্বিতীয় পর্যবেক্ষণ। তাতেও কাজের কাজ কিছু হয়নি। চতুর্থ আম্পায়ার দক্ষিণামূর্তি নটরাজন এবং ম্যাচ রেফারি নারায়ণন কুট্টি ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং জাপান অধিনায়ক কেন্দেল কাদোয়াকি ফ্লেমিংয়ের সঙ্গে কথা বলেন। তবে এখনো মাঠ খেলা চালিয়ে যাওয়ার মতো উপযুক্ত নয়।
বাংলাদেশ সময় বেলা ১২টা ১৫ মিনিটে তৃতীয় দফা ভারত-জাপান টি-টোয়েন্টির ভেন্যুৃ সানোর অবস্থা পর্যবেক্ষণ করে দেখা হয়েছে। ক্রিকইনফোর তথ্য দেওয়া অনুযায়ী ম্যাচ দ্রুত শুরু হতে পারে। তবে ওভার কমার সম্ভাবনা বেশি।
নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে। ‘এ’ গ্রুপে পড়েছে জাপান, আফগানিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে হংকং, ওমানের সঙ্গে রয়েছে মালয়েশিয়া। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। ভারতের ম্যাচ ২৮ সেপ্টেম্বর। তবে প্রতিপক্ষ নির্ধারিত হবে ‘এ’, ‘বি’ গ্রুপের ম্যাচগুলো শেষে।