গল টেস্টের প্রথম ইনিংসে রান পাহাড়ে চড়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হারিয়ে ৪৬০ রান করেছে শুভমান গিলের দল। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ১৬৭ রানের ইনিংস খেলেন দেবদূত পাড়িকল। এ ছাড়া লোকেশ রাহুল ৮২, ধ্রুব জোরেল ৫১ ও ঋষভ পন্তের অবদান ৩৯ রান। এক উইকেট হাতে থাকা ভারত ৫০০ রানের লক্ষ্যে তৃতীয় দিন ব্যাট করতে নামবে। এই টেস্ট জমিয়ে তুলেতে শ্রীলঙ্কাকেও দারুণ ব্যাটিং করতে হবে। গল টেস্ট ছাড়াও আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
ক্রিকেট
সিপিএল
সেন্ট লুসিয়া-বার্বাডোজ
ভোর ৫টা, সরাসরি
স্টার স্পোর্টস ২
গল টেস্ট: তৃতীয় দিন
ভারত-শ্রীলঙ্কা
সকাল ১০টা ৩০ মিনিট, সরাসরি
ব্যাডমিন্টন
বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর
সকাল ৯টা ৩০ মিনিট, বেলা ১টা ৩০ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিট, সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ১