হোম > খেলা > ক্রিকেট

শেষ মেষ ফেরানো গেল আতালকে

ক্রীড়া ডেস্ক    

সেঞ্চুরির পর আতাল। আফগান এই ব্যাটারকে ফিরিয়েছেন তাইজুল (ছবিতে নেই)। ছবি: এসিবি

বাংলাদেশের বোলার-ফিল্ডারদের বড্ড ভুগিয়েছেন তিনি। আবুধাবি টেস্টের শেষ দিনে বাংলাদেশের বিপক্ষে তিনি একই যেন প্রতিপক্ষ হয়ে উঠেছিলেন। সেই সেদিকুল্লাহ আতালকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। কিন্তু টেস্ট জিতবে কি বাংলাদেশ?

জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ৩ উইকেট। তখনো খেলার বাকি ছিল ২১ ওভার। কিন্তু আবুধাবির মরা পিচে আফগানিস্তানের বাকি তিন ব্যাটার কতক্ষণ ব্যাট করে, সেটার ওপরই করছিল ম্যাচের ফল।

তবে আতালের বিদায় দলকে বড় একটা স্বস্তি এনে দিয়েছে। তাইজুলের বলে শর্ট লেগে ফিল্ডারের হাতে ক্যাচ দিয়েছেন আফগান এই ওপেনার। ফিল্ডারদের আবেদনে আম্পায়ার আউট দিয়ে দিলে রিভিউ নিয়েছিলেন। তবে রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে লেগেছে।

আউট হওয়ার আগে ৩৩২ বলে ১১১ রান করে করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। ৯টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।