হোম > খেলা > ক্রিকেট

মাস না পেরোতেই পাপনরা কেন আরেকটি মিটিংয়ে বসছেন

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ পরিচালনা পর্ষদের সভা হয়েছে এক মাসও হয়নি। আগামীকাল আরেকটি বোর্ড মিটিংয়ে বসতে যাচ্ছেন বিসিবির নীতিনির্ধারকেরা। জরুরি এই সভা আয়োজনের মূল কারণ বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও আলোচ্যসূচি চূড়ান্ত করা। 

সূত্র জানিয়েছে, এবার বিসিবির এজিএম হবে ৩১ মার্চ। কাল বেলা ১১-১২টার দিকে বোর্ড সভা শেষ করেই ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে বেশির ভাগ পরিচালক রওনা দেবেন বিমানবন্দরে। বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজ নির্ধারণী ম্যাচ দেখতে তাঁরা বিকেলে আসবেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। 

বিসিবির সবশেষ এজিএম হয়েছে ২০২২ সালের ১৯ জুলাই। এবার এজিএমে বিসিবির গঠনতন্ত্রে কিছু সংশোধনী আনা হতে পারে। বিসিবির এক পরিচালক কাল আজকের পত্রিকাকে বললেন, ‘এজিএমের আলোচ্যসূচি ঠিক করতেই আধা ঘণ্টার মতো একটা সভা হবে। সেটা শেষ করে আমরা রওনা দেব সিলেটে।’

বিশ্বকাপে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

‘ফাইনালের’ আগে ভারতের তিন দল, কোন দলে কারা

বাংলাদেশ-জিম্বাবুয়েকে ছাপিয়ে নিজেদেরই চ্যাম্পিয়ন দাবি করছে আফগানরা

জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে মিরাজকে নিয়ে দুশ্চিন্তা

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজ জিততে চান মোসাদ্দেক

বিসিবির ভ্যান থেকে যে কায়দায় ক্রিকেটারদের লাগেজ চুরি করে চোর

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ হোবার্ট

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

বাংলাদেশ ম্যাচের পর আফগান ক্রিকেটারের শাস্তি