হোম > খেলা > ক্রিকেট

ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে যত রেকর্ড গড়লেন জাকের–হৃদয়

আজকের পত্রিকা ডেস্ক­

ষষ্ঠ উইকেটে রেকর্ড জুটি গড়েন জাকের-হৃদয়। ছবি: সংগৃহীত

দুবাইয়ে নতুন মিশনে বাংলাদেশের সেই পুরোনো ছবি। আবারও ব্যাটিং ধস। পাওয়ার প্লেতে চোখের পলকেই ‘নেই’ হয়ে গেলে ৫ উইকেট। টপ অর্ডার অদৃশ্য হয়ে গেল নিমিষেই। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে একের পর এক উইকেট হারিয়ে যখন ধ্বংসস্তুপে দাঁড়িয়ে বাংলাদেশ, তখনই ঘুরে দাঁড়ালেন জাকের আলী ও তাওহিদ হৃদয়। ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ডের মালা সাজালেন তাঁরা।

জাকের যখন ব্যাটিংয়ে নামেন তখন ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেই রান ষষ্ঠ উইকেট জুটিতে হৃদয়কে সঙ্গে নিয়ে ১৮৯’তে নিয়ে যান জাকের। ২০৬ বলে ১৫৪ রানের এই জুটি চ্যাম্পিয়নস ট্রফিতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ। এর আগে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার জাস্টিন কেম্প ও মার্ক বাউচার মিলে ষষ্ঠ উইকেটে গড়েছিলেন ১৩১ রানের জুটি।

বাংলাদেশের ইতিহাসেও রেকর্ড গড়েছেন জাকের-হৃদয়। এর আগে ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছিল মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস জুটি। ২০১৮ সালে দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ১২৮ রান করেছিলেন তাঁরা। ভারতের বিপক্ষেও জাকের-হৃদয় জুটি ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ। এর আগে ২০০৫ সালে ১৩৩ রান করেছিলেন শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও রাসেল আরনল্ড।

দুজনের দারুণ ব্যাটিংয়ে জাকের ৮৭ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন, আর হৃদয় তুলে নেন নিজের অষ্টম অর্ধশতক। জাকের অবশ্য ফিরে যান ১১৪ বলে ৪ চারে ৬৮ রান করে। মোহাম্মদ শামির ২০০তম শিকারে পরিণত হন তিনি। ১০৪ ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেন শামি। যা যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।

বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, বাদ কারা

না ফেরার দেশে গ্যারি সোবার্স

আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি