অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে শেষ বলের রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আল আমেরাতে ৩৩৮ রানের লক্ষ্য তাড়ায় ১ উইকেটের জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করেছে ভারতীয় যুবারা। ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৭ রান করে পাকিস্তান। জবাবে শেষ ওভার পর্যন্ত গড়ানো লড়াইয়ে জয় পায় ভারত।
পাকিস্তানের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন উসমান খান। ১১১ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এ ছাড়া আবদুল কাদির ৫৪ বলে ৮০ এবং অধিনায়ক ফারহান ইউসুফ ৬০ বলে ৬৩ রান করেন। ভারতের হয়ে বল হাতে ৬৮ রানে ৪ উইকেট নেন কাব্য প্যাটেল, ৪০ রানে ৩ উইকেট শিকার করেন চিগুরুপাতি ভেঙ্কটা।
জবাবে ভারতের অধিনায়ক লক্ষ্মণ রাজেশ রাইচান্দানি ১০১ বলে ৮০, আর্যবীর সেহওয়াগ ৬১ বলে ৫৮ এবং মানাল চৌহান ৩২ বলে ৪৭ রান করেন। শেষ দিকে মোহিত উলভার অপরাজিত ৪৯ ও ভেঙ্কটার ১১ রানের ইনিংসে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৯ রান তুলে ১ উইকেটের জয় পায় ভারত।