হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে টেস্টে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন স্টোকসের

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চার দিনে শেষ হওয়া যেন এক নিয়মে পরিণত হয়েছে। হায়দরাবাদ, বিশাখাপত্তনম, রাজকোট—তিন ভেন্যুতে তিন টেস্টেরই ফল এসেছে চার দিনে। যার মধ্যে হায়দরাবাদে ইংল্যান্ড প্রথম ম্যাচে পেয়েছে রুদ্ধশ্বাস এক জয়। পরের দুই ম্যাচে ভারত জিতেছে তিন অঙ্কের ব্যবধানে। 

রাজকোটে সিরিজের তৃতীয় টেস্ট গতকাল শেষ হয়েছে চতুর্থ দিনে। যেখানে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ইংল্যান্ডের বড় পরাজয়ের ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন বেন স্টোকস। যেখানে ৫৫৭ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের নবম ওভারেই জ্যাক ক্রলির উইকেট চলে যায়। ওভারের দ্বিতীয় বলে ক্রলির বিপক্ষে জসপ্রীত বুমরা এলবিডব্লুর আবেদন করলে আম্পায়ার কুমার ধর্মসেনা অনেক সময় নিয়ে আউট দেন। সঙ্গে সঙ্গে রিভিউ করেন ক্রলি। ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) দেখা যায় বল আঘাত করেছে লেগস্টাম্পের ওপরে। আম্পায়ার্স কলে তখন আউট হয়ে যান ক্রলি। 

আউট হয়ে ক্রলি যেমন অসন্তোষ প্রকাশ করেন, এরপর ম্যাচ শেষেও দেখা গেছে এর রেশ। ম্যাচ রেফারি জেফ ক্রোর সঙ্গে কথা বলতে দেখা গেছে ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক স্টোকসকে। ম্যাচ শেষে স্টোকস বলেন, ‘জ্যাকের ডিআরএস নিয়ে আমরা স্পষ্ট কিছু জানতে চেয়েছিলাম যখন ছবিগুলো পেলাম। রিপ্লেতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে স্টাম্প মিস করতে যাচ্ছে। তাই যখন এখানে আম্পায়ার্স কল দেওয়া হলো এবং বল আসলেই যখন স্টাম্পে লাগতে যাচ্ছিল না, আমরা কিছুটা অবাক হয়ে যাই। হক আই থেকে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি।’ 

স্টোকস আরও বলেন, ‘এই ম্যাচে আমাদের বিপক্ষে তিনবার আম্পায়ার্স কল গেছে। এটা ডিআরএসের অংশ। কখনো আপনার পক্ষে যাবে তা কখনো বা সেটা বিপক্ষে যাবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বিপক্ষেই গেছে সেটা। তবে আমি বলছি না এবং কখনোই বলব না যে একারণেই আমরা ম্যাচ হেরেছি। কারণ ৫০০ অনেক রান এখানে।’ 
 
ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট রাঁচিতে শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। এরপর ৭ মার্চ ধর্মশালায় হবে সিরিজের পঞ্চম টেস্ট।

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন

সৌদি থেকে ফিরছেন মুশফিক, জানালেন কৃতজ্ঞতা

স্যামসন-ঝড়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতে আটকা জিম্বাবুয়ে

শৈশবের কোচের মৃত্যুতে মাহমুদউল্লাহর আবেগী পোস্ট

বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার কাছে তামিম যা শুনেছিলেন