হোম > খেলা > ক্রিকেট

আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দুই বিভাগেই দারুণ ক্রিকেট খেলেছে সফরকারীরা। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের অপেক্ষা বাড়ালেন ব্রাড ইভান্স। তাতে কেবল হারের ব্যবধানই কমাতে পারল জিম্বাবুয়ে। ইনিংসের শুরুতেই শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে তৈরি হওয়া ভীতের ওপর দাঁড়িয়ে শেষ হাসি হাসল বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে টিকে রইল সফরকারীরা। শেষ ম্যাচে আগামী ১৯ জুলাই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে নামবে দুই দল। প্রথম দুই টি-টোয়েন্টি শেষে ১-১ সমতা থাকায় সে ম্যাচটি অলিখিত ফাইনাল হয়ে থাকল।

সিরিজে টিকে থাকতে এদিন জেতার বিকল্প ছিল না বাংলাদেশের। এমন সমীকরণে দুই বিভাগেই দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ১৮৬ রান করে অতিথিরা। জবাবে ১৫২ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।

১০৯ রান করতেই অষ্টম উইকেট হারানো জিম্বাবুয়েকে টেনে নিচ্ছিলেন ইভান্স। ১৪ বলে দুটি করে চার ও ছক্কায় তাঁর খেলা ২৫ রানের ইনিংসে কেবল বাংলাদেশের অপেক্ষাই দীর্ঘ হয়েছে। মোহাম্মদ সাইফুদ্দিনের বলে পারভেজ হোসেন ইমনের হাতে ধরা পড়ার আগে রিচার্ড এনগারাভাকে নিয়ে ৪০ রান তোলেন ইভান্স। তাঁর বিদায়ের পর ব্লেসিং মুরাজারাবানি রিশাদের বলে বোল্ড হলে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। টপঅর্ডারদের মুখ থুবড়ে পড়ার দিনে ব্যতিক্রম ছিলেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। ১৯ বলে সর্বোচ্চ ২৯ রান করেন বার্ল। ১২ বলে ২৮ রান এনে দেন রাজা। তাঁদের বিদায়ে কার্যত ম্যাচটা হাতছাড়া হয়ে যায় জিম্বাবুয়ের।

২৬ রানে ৪ উইকেট নিয়ে বল হাতে সবচেয়ে সফল রিশাদ। ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন মেহেদী। এ ছাড়া নাহিদ রানা, সাইফ হাসান ও সাইফুদ্দিন একটি করে উইকেট তুলে নেন।

টস হারা বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ। উদ্বোধনী জুটিতে ১৪.৪ ওভারে ১২০ রান যোগ করেন তাঁরা। ৪৫ বলে ৮ চার ও ১ ছক্কায় সাইফ ৫৫ রান করে ফিরলে এই জুটি ভাঙে। তার পরের ওভারেই প্যাভিলিয়নে হাঁটেন তামিম। ৪৪ বলের ইনিংসে ৬ চার ও ২ ছক্কায় ৫৮ রান করেন তিনি। এমন শুরুর পরও মিডলঅর্ডারদের ব্যর্থতায় ১৪১ রানে ৫ পঞ্চম উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। কিন্তু শেষ দিকে ইয়াসির আলী রাব্বি ও সাইফুদ্দিনের মারকুটে ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় অতিথিরা।

শেষ ওভারে ৪ ছক্কায় ২৮ রান তোলেন সাইফুদ্দিন। ১০ বলে ৩১ রানে অপরাজিত থাকেন এই বোলিং অলরাউন্ডার। ১২ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রান করেন রাব্বি। জিম্বাবুয়ের হয়ে এনগারাভা ও ইভান্ত দুটি করে উইকেট নেন। এনগারাভা ২৩ রান দিলেও উদার হস্তে রান বিলিয়েছেন ইভান্স। ৬৫ রান খরচ করেন তিনি।

না ফেরার দেশে গ্যারি সোবার্স

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

সিরিজ খুইয়ে মিরাজদের জয়ে ফেরা

ধবলধোলাই এড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ