হোম > খেলা > ক্রিকেট

দুই দিনে হেরে দুই ধাপ নিচে নামল বাংলাদেশ 

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে উঠে এসেছিল বাংলাদেশ। তবে এক মাসের ব্যবধানে এখন সাতে নেমে গেছেন নাজমুল হোসেন শান্তরা। 

বাংলাদেশের এই অবনতি হলো কানপুর টেস্টে বাজেভাবে হেরে। আজ ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও টেস্টে ৭ উইকেটে হেরেছে সফরকারী দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে সময়ের হিসাবে খেলা হয়েছে দুই দিনের মতো। বৃষ্টির কারণে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান নিয়ে প্রথম দিন পার করেছিল বাংলাদেশ। 

এরপর অবশ্য শান্তদের দুই দিন ড্রেসিং রুমে বসে কেটেছে। বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিন হয়নি একটি বলও। চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে ২৩৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় কানপুরে বাজেভাবে হেরেছে সফরকারী দল। 

দুই ধাপ নেমে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্তমান অবস্থান সাতে। আট টেস্ট খেলে ৩ জয় ও ৫ হারে শান্তদের পয়েন্ট ৩৪.৩৮। সপ্তাহখানেক আগে গলে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে সিরিজ জেতায় তালিকার পাঁচে নেমে পড়েছিল বাংলাদেশ। তিনে উঠে আসে লঙ্কানরা। তবে ভারতের বিপক্ষে সিরিজের দুই টেস্টে হোয়াইওয়াশ হওয়ায় বাংলাদেশ এখন নেমে পড়েছে সাতে। পাঁচ ও ছয় নম্বরে উঠে এসেছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। 

১১ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষস্থান আরও সুসংহত করল ভারত। ১১ ম্যাচে ৮ জয়, ২ হার ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৯৮।

মুশফিক-হৃদয়ের সেঞ্চুরিতে সহজে জিতল মোহামেডান

আইপিএলে ঝড় তুলে ভারতীয় দলে সূর্যবংশী

৫৪ বলে সেঞ্চুরি করে ১২ হাজারি ক্লাবে মুশফিক

সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া

২ মাস আগেই বাংলাদেশ সিরিজের টিকিট ছাড়ল অস্ট্রেলিয়া

টাকা না পেয়ে ম্যাচ বর্জন ক্রিকেটারদের

পাকিস্তান সিরিজ হেরে এখন বাংলাদেশকে নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের দিলারার রেকর্ড

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

অস্ট্রেলিয়া সিরিজে নতুন বোলিং কোচ পাচ্ছে বাংলাদেশ