হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা, বাদ মিরাজ

ক্রীড়া ডেস্ক    

ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকা। ছবি: সংগৃহীত

খেলা তো দূরে থাক। সেঞ্চুরিয়নের বৈরি আবহাওয়া হতে দেয়নি টসও। অবশেষে দীর্ঘ ৩ ঘণ্টা ৪৫ মিনিটের অপেক্ষা ফুরোল ক্রিকেটপ্রেমীদের। বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা।

মেঘাচ্ছন্ন আবহাওয়ায় যে দলই টস জিতবে, তাদের ফিল্ডিং নেওয়াটাই স্বাভাবিক। কারণ, এমন আবহাওয়ায় পেসারদের সুইংয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে চাইবে যেকোনো দল। যেখানে প্রোটিয়া দলে আছেন চার পেসার অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, ভিয়ান মুলডার, মার্কো ইয়ানসেন। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম

দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), আনরিখ নরকিয়া, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার ও কাগিসো রাবাদা।