হোম > খেলা > ক্রিকেট

আইপিএলকে বিদায় বলে নতুন চাকরি নিলেন ধোনি

ক্রীড়া ডেস্ক    

আইপিএল থেকে অবসর নিয়ে চেন্নাইয়ের দায়িত্ব নিলেন মহেন্দ্র সিং ধোনি। ছবি: সংগৃহীত

আলোচনাটা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। আইপিএলকে বিদায়ই বলে দিলেন মহেন্দ্র সিং ধোনি।

আইপিএলকে বিদায় বললেও ভারতের এই টুর্নামেন্টের সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ হয়নি। যে চেন্নাইয়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক, ফ্র্যাঞ্চাইজিটিতে নতুন দায়িত্ব পেয়েছেন বলে আজ ফ্র্যাঞ্চাইজি সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে নিশ্চিত করেছে। চেন্নাই নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে, ‘একজন অনন্য খেলোয়াড়, যিনি জীবনে একবারই আসেন। একটি নতুন দায়িত্ব। এমন এক বন্ধন, যা চিরকাল অটুট থাকবে। চেন্নাই সুপার কিংসের টিম মেন্টর হিসেবে দায়িত্ব নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।’