হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জমিয়ে তুলল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক    

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জমিয়ে তুলল আফগানিস্তান। ছবি: এসিবি

হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫০ রানে হারিয়েছে আফগানিস্তান। দুর্দান্ত জয়ে সিরিজ জমিয়ে তুলল সফরকারীরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় দুই দল। কাল একই মাঠে সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে মাঠে নামবেন সিকান্দার রাজা-রশিদ খানরা।

আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাটিং করে দারউইশ রাসুলির ফিফটিতে ৬ উইকেটে ১৫৩ রান তোলে আফগানিস্তান। ১৫৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে রশিদ খান-মুজিব উর রহমানের ঘূর্ণি জাদু এবং নাভিন উল হকের তোপেরমুখে ১৭.৪ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

মাঝারি মানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ৮ ব্যাটার পোঁছাতে ব্যর্থ হয়েছেন দুই অঙ্কের ঘরে। ওপেনার ব্রায়ান বেনেট ২৬ বলে ২৭, রাজা সর্বোচ্চ ৩০ বলে ৩৫ ও তাসিঙ্গা মুসেকিওয়া ১৩ রান করেছেন। দলের প্রয়োজনমতো ব্যাটিং করতে পারেননি কেউ। আফগান পেসার নাভিন ১৯ রান দিয়ে ৩টি, রশিদ ২০ রানে ৩টি ও মুজিব ৩০ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সিরিজ জয়ের সুযোগ, আফগানিস্তান নেমেছিল সিরিজ বাঁচানোর ম্যাচে। টস জিতে আগে ব্যাটিং করে রাসুলির ৪২ বলে ৫৮, আজমতউল্লাহর ২৮, গুলবাদিন নায়েবের ২৬ ও সেদিকউল্লাহ আতালের ১৮ রানের কল্যাণে ৬ উইকেটে ১৫৩ রান স্কোরে জমা করে আফগানিস্তান। জিম্বাবুয়ের হয়ে ট্রেভর গোয়ান্ডু ও রায়ান বার্ল ২টি করে উইকেট নিয়েছেন।

ওয়ানডেতেও জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের বাজে হার

রানার রেকর্ড গড়া বোলিংয়ে বাংলাদেশের কাছে বিধ্বস্ত জিম্বাবুয়ে

প্রথম ওয়ানডেতে টস জিতল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে ভরাডু্বির কথা মনেই রাখতে চায় না বাংলাদেশ

পাকিস্তানের নেতৃত্ব ফিরে পেলেন বাবর

টি-টোয়েন্টিতেও ফিরলেন মোসাদ্দেক, দলে আর কারা আছেন

জিম্বাবুয়ের কাছে ভরাডুবির পর দুঃসংবাদ পেলেন শান্ত- মুশফিকরা

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বাংলাদেশকে ব্যাটিং শেখাল জিম্বাবুয়ে

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাইজুল