হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার লিগেও সুযোগ পেলেন রিশাদ, খেলবেন কোন দলে

ক্রীড়া ডেস্ক    

২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশে দুর্দান্ত বোলিং করেছেন রিশাদ হোসেন। এবার তিনি দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি টুর্নামেন্টেও। ছবি: ফাইল ছবি

বিদেশের লিগে এখন রিশাদ হোসেনকে দেখা যাচ্ছে নিয়মিতই। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), বিগ ব্যাশের পর এবার দক্ষিণ আফ্রিকার লিগেও খেলতে যাচ্ছেন তিনি। বাংলাদেশের তারকা লেগস্পিনারকে দলে নিয়েছে এসএ টোয়েন্টির তিনবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ।

রিশাদকে আজ সরাসরি চুক্তিকে দলে নিয়েছে এসএ টোয়েন্টির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ। ২০২৩, ২০২৪ সালে টানা দুইবার শিরোপা জয়ের পর সবশেষ ২০২৬ সালেও চ্যাম্পিয়ন হয়েছে দলটি। আগামী মৌসুমে সানরাইজার্স ইস্টার্ন কেপ নামবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সরাসরি চুক্তিতে নিয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকেও।

সানরাইজার্স ইস্টার্ন কেপে রিশাদ মূলত সুযোগ পেয়েছেন আফগানিস্তানের রহস্যময়ী স্পিনার মোহাম্মদ গজনফারের পরিবর্তে। এই দলে মার্শ-রিশাদের সঙ্গে আছেন কুইন্টন ডি কক, অ্যানরিখ নরকীয়া, অ্যাডাম মিলনে, মার্ক ইয়ানসেনের মতো তারকা। ৭ অক্টোবর এসএ টোয়েন্টির নতুন মৌসুমের নিলামের আগে দুই ফ্র্যাঞ্চাইজি ডারবান সুপার জায়ান্টস, পার্ল রয়্যালস ১৯ সদস্যের দল পূর্ণ করে ফেলেছে। সানরাইজার্স ইস্টার্ন কেপে এখন পর্যন্ত ১৭ ক্রিকেটার যোগ দিয়েছেন।

২০২৩ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত চারবার হয়েছে এসএ টোয়েন্টি। তিনবার চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। একবার শিরোপা জিতেছে এমআই কেপটাউন। দুইবার রানার্সআপ হয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। ২০২৪ সালে একবার ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছে ডারবান সুপার জায়ান্টস। অপর দুই ফ্র্যাঞ্চাইজি জোবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালস এখনো ফাইনালে উঠতে পারেনি।

রিশাদ ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলে পরিচিত মুখ। এই নিয়ে চতুর্থবারের মতো কোনো বিদেশি লিগে খেলতে যাচ্ছেন তিনি। এর আগে গ্লোবাল সুপার লিগ, পাকিস্তান সুপার লিগ, বিগ ব্যাশে খেলেছেন। ২০২৫-২৬ মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে ১২ ম্যাচে ৭.৮২ ইকোনমিতে ১৫ উইকেট নিয়েছেন। হোবার্টের মৌসুমসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। পিএসএলে লাহোর কালান্দার্স ও রাওয়ালপিন্ডিজের জার্সিতে খেলেছেন। ২০২৪ গ্লোবাল সুপার লিগে তাঁর দল ছিল রংপুর রাইডার্স।

সানরাইজার্স ইস্টার্ন কেপ

জেমস কোলস, লুইস গ্রেগরি, রিশাদ হোসেন, মিচেল মার্শ, অ্যাডাম মিলনে, ম্যাথু ব্রিটজকে, কুইন্টন ডি কক, জর্ডান হারম্যান, প্যাট্রিক ক্রুগার, সেনুরান মুথুস্বামী, অ্যানরিখ নরকীয়া, লুথো সিপামলা, ত্রিস্তান স্টাবস, মিচেল ফন বুরেন, সিজে কিং, জেপি কিং, মার্কো ইয়ানসেন

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

বাংলাদেশ সিরিজে কিংবদন্তিদের রেকর্ড ভাঙা নিয়ে কী বললেন স্টার্ক

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন ব্রেট লি

নিষেধাজ্ঞার শঙ্কায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়া দলে চোটের হানা

পাকিস্তানের স্পিন জাদু, লিড নিয়েও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ

আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি

‘বুড়ো’ সাব্বিরকে ফিরিয়ে মালয়েশিয়া সিরিজের দল দিল বিসিবি

‘অস্ট্রেলিয়ার ৭০ রানে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের জন্য অসম্ভব না’

ইংল্যান্ড দলে ফিরতে চান বেন স্টোকস