হোম > খেলা > ক্রিকেট

লারার পর সাঙ্গাকারাকেও ছাড়িয়ে গেলেন রুট

কেনিংটন ওভালে জমে উঠেছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার শেষ টেস্ট। প্রথম ইনিংসে ৩২৫ রান করেছিল ইংলিশরা। সুবিধা করতে পারেনি লঙ্কানরাও, ২৬৩ রানে গুটিয়ে গেছে তারা প্রথম ইনিংসে। 

৬২ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে লঙ্কান পেসারদের তোপেরমুখে এলোমেলো ইংল্যান্ড। ৭০ রানেই ৬ উইকেট হারিয়েছে তারা। এ প্রতিবেদন পর্যন্ত তৃতীয় দিন দ্বিতীয় সেশনের খেলা চলছে, স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৮০ রান। তাদের লিড হলো ১৪৩ রান। 

দলের বিপর্যয়ের দিনে অভিজ্ঞ ব্যাটার জো রুটের অবশ্য দারুণ এক ব্যক্তিগত অর্জন হয়েছে। টেস্টে সেরা রান সংগ্রাহকদের তালিকায় ব্রায়ান লারার পর এবার পেছনে ফেলেছেন কুমারা সাঙ্গাকারাকে। আগের টেস্টে জোড়া সেঞ্চুরি করা রুট চলতি টেস্টে ব্যাট হাতে সেভাবে মেলে ধরতে পারেননি। প্রথম ইনিংসে ১৩ রান এবং দ্বিতীয় ইনিংসে ফিরেছেন ১২ রানে। 

টেস্ট ক্রিকেটে লঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারার ২৩৩ ইনিংসে ১২ হাজার ৪০০ রান। তাঁর থেকে ১০ রান পেছনে থেকে আজ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেন রুট। ইনিংসে অবশ্য বড় করতে ব্যর্থ হয়েছেন, ১২ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বিশ্ব ফার্নান্দোর বলে। ড্রেসিংরুমে ফেরার আগে ঠিকই পেরিয়ে গেছেন সাঙ্গাকারাকে। টেস্টে ৩৩ বছর বয়সী রুটের নামের পাশে এখন ১২ হাজার ৪০২ রান। 

টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় রুটের ওপরে আছেন অ্যালিস্টার কুক (১২৪৭২ রান), রাহুল দ্রাবিড় (১৩২৮৮ রান), জ্যাক ক্যালিস (১৩২৮৯ রান), রিকি পন্টিং (১৩৩৭৮ রান) ও শচীন টেন্ডুলকার (১৫৯২১ রান)। রুটে সুযোগ রয়েছে নিজের অর্জন আরও ওপরের দিকে নিয়ে যাওয়ার।

বেফাঁস মন্তব্য করে আইসিসির শাস্তি পেলেন আমিরাত অধিনায়ক

মধ্যাঞ্চলকে ইনিংস হারের লজ্জা দিলেন মুশফিক-অমিতরা

যেখানে সাকিব-তামিমদের পেছনে ফেলে সবার ওপরে হৃদয়

বাংলাদেশের কাছে হেরে শিক্ষা হয়েছে নিউজিল্যান্ডের

ওয়াসিম আকরাম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ, সামনে স্টার্ক

নাহিদ রানার যত্ন নেওয়ার প্রতিশ্রুতি মিরাজের

মোস্তাফিজ-রানাকে পাকিস্তানে পাঠাচ্ছে না বিসিবি

শান্তর পর ফিজ ঝলকে সিরিজ বাংলাদেশের

রানার পর এবার নিউজিল্যান্ডকে ধাক্কা দিলেন মিরাজ

মাঠে দর্শকখরা, টি-টোয়েন্টিতে টিকিটের দাম কমাল বিসিবি