হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ছবি: এসিসি

ব্যাটারদের ব্যর্থতায় স্কোরটাকে বড় করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবু মারুফা আক্তার-সুলতানা খাতুনদের নৈপুণ্যে ১১৪ রান করেও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে শেষরক্ষা হয়নি।বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা৷

বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। তাতে করে আগামীকাল দুবাইয়ে হতে যাওয়া বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচটি হয়ে গেছে অলিখিত কোয়ার্টার ফাইনাল। দুই দলেরই পয়েন্ট ২।

১১৫ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে মারুফা আক্তারের অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু (১) ক্যাচ দেন প্রথম স্লিপে ফাহিমা খাতুনের হাতে।

তৃতীয় ওভারের শেষ বলে আরেক লঙ্কান ওপেনার আইমেশা দুলানিকে (১২) দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন মারুফা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কা এক পর্যায়ে ৯.৩ ওভারে ৫ উইকেটে ৪৪ রানে পরিণত হয়৷ সানজানা কাভিন্দি (৯) ভিস্মি গুনরাত্নে (৯), কাভিশা দিলহারি (৩) দ্রুত বিদায় নিয়েছেন।

ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৩৩ রানের জুটি গড়েন হারশিতা সামারাবিক্রমা-নিলাক্ষী সিলভা। ১৭তম ওভারের দ্বিতীয় বলে নিলাক্ষীকে (১৮) বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফেরান মারুফা। হাতে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার শেষ ২২ বলে দরকার ছিল ৩৩ রান। তবে সামারাবিক্রমা দায়িত্ব নিয়ে দলের সেমিফাইনাল নিশ্চিত করেন। তাঁর ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৮ রানের অপরাজিত ইনিংসে শ্রীলঙ্কা ৪ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে। বাংলাদেশের মারুফা আক্তার ৪ ওভারে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট।

এর আগে টস হেরে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে করে ১১৪ রান। তিন নম্বরে নামা সোবহানার ৩৪ রানই দলের সর্বোচ্চ। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার চামুদি প্রবোদা ২১ রানে নিয়েছেন ৩ উইকেট। ৩৭ বলে ৪৮ রান করা সামারাবিক্রমাই হয়েছেন ম্যাচসেরা।

প্রবাসীদের এক সুতোয় বাঁধতে আসছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

এর কোনো মূল্য নেই, রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরির পর ব্রুক

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

ফিরলেন তাসকিন, বাদ সৌম্য

ব্যাটিংয়ে এত দৈন্যদশা বাংলাদেশের

ইংল্যান্ডের ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য ইনিংস জয় পেল দক্ষিণ আফ্রিকা

ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিলেন ১৯ বছরের কালাম

গিলের রেকর্ড ভেঙে ব্রুকের দ্রুততম ডাবল সেঞ্চুরি

জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজে ব্যর্থ বাংলাদেশের চোখ এবার দক্ষিণ আফ্রিকাতে