হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ভারতের একই দল 

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। সেই টেস্ট শেষ হতে না হতেই ভারত সিরিজের দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে। কানপুরে হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন নেই ভারতীয় দলে। 

সিরিজের দ্বিতীয় টেস্ট সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। সেই টেস্টেও যথারীতি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং লাইনআপে রোহিত-বিরাট কোহলির পাশাপাশি আছেন লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, শুবমান গিলরা। ১৬ সদস্যের দলে আছেন দুই উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুয়েল ও ঋষভ পন্ত। 

রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল—আছেন এই তিন স্পিন বোলিং অলরাউন্ডার। তাঁদের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন কুলদীপ যাদবও। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজসহ ১৬ সদস্যের দলে আছেন চার পেসার। বাকি দুই পেসার আকাশ দীপ ও যশ দয়াল। যেখানে দয়ালের আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি। 
 
দল একই থাকলেও কানপুরে ভারতের একাদশে পরিবর্তন আসতে পারে। চেন্নাইয়ে ভারত খেলেছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। বুমরা-সিরাজের সঙ্গে চিপকে খেলেছিলেন আকাশ দীপ। স্পিনার ছিলেন অশ্বিন ও জাদেজা। ‘ঘরের ছেলে’ অশ্বিন প্রথম টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছিলেন ম্যাচ-সেরা। 

অন্যদিকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচ ঐতিহ্যগতভাবে স্পিনবান্ধব। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টের একাদশে জাদেজা-অশ্বিনের সঙ্গে একাদশে কুলদীপ-অক্ষরের যেকোনো একজনকে দেখা যেতে পারে। তাতে আকাশ দীপের বাদ পড়ার সম্ভাবনা বেশি। ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের দল 
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, যশ দয়াল।

বিগ ব্যাশের বর্ষসেরার পুরস্কার পেলেন রিশাদ

মেয়েদের বিশ্বকাপের পরই আইসিসির বার্ষিক সম্মেলন

পাকিস্তানে বসে আইপিএলের জন্য মন কাঁদছে নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের

আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু

নাসিম শাহকে বাঁচিয়ে দিয়েছেন পিসিবি সভাপতি, দাবি পাকিস্তানি ক্রিকেটারের

মোস্তাফিজের সতীর্থকে শাস্তি দিল পাকিস্তান বোর্ড

আইপিএলে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে আংটি হারালেন এক ভক্ত

রিজভীর কাছে কোন ক্রিকেটার এসেছিলেন বিএনপির এমপি হতে

বিগ ব্যাশের বর্ষসেরার মনোনয়ন পেলেন রিশাদ

ক্ষমা চেয়েও রেহাই পেলেন না পাকিস্তানি পেসার, জরিমানা ২ কোটি রুপি