হোম > খেলা > ক্রিকেট

মালয়েশিয়াকে দুমড়েমুচড়ে দিল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

টানা দুই জয় তুলে নিল মেহেরবের দল। ছবি: বিসিবির ফেসবুক পেজ

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ হাইপারফরম্যান্স দল (এইচপি)। দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকেরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৭.৩ ওভারেই মালয়েশিয়ার করা ১০৫ রান টপকে যায় তারা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল এইচপি। টি-টোয়েন্টি শেষে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে দুই দল।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মালয়েশিয়ার বোলাদের ওপর চড়াও হয় এইচপির ব্যাটাররা। ৮ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন জাওয়াদ আবরার। জিসান আলম একপ্রান্তে তাণ্ডব চালালেও ভালো করতে পারেননি আরিফুল ইসলাম ও সাব্বির রহমান। আরিফুল ৩ বলে ৪ ও সাব্বির ফেরেন ৮ বলে ১২ রান করে। তাতে অবশ্য দলের জয় বাধাগ্রস্ত হয়নি।

শামীম পোটোয়ারিকে নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জিসান। ২১ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ব্যাটার। ৮ রানে অপরাজিত ছিলেন শামীম। ৭৪ বল হাতে রেখে জয় তুলে নেয় এইচপি। দলটির পতন হওয়া তিন উইকেটের দুইটাই নেন আরিফ উল্লাহ। বাকি উইকেট নেন প্রশান্ত মাধুকর।

মালয়েশিয়ার ইনিংসে সৈয়দ আজিজের অবদান সর্বোচ্চ ৪০ রান; ৫২ বল খেলেন সফরকারীদের অধিনায়ক। আহমেদ আকীল ওয়াহিদের ব্যাট থেকে আসে ৩০ রান। আসলাম খান বিন মালিক করেন ১৮ রান। এইচপির হয়ে ২ উইকেট নেন আবু হায়দার রনি। মোহাম্মদ রুবেল ও রাকিবুল হাসানের শিকার একটি করে উইকেট।

প্রস্তুতি ম্যাচের ধাক্কা সামলে অস্ট্রেলিয়াকে চমকে দিতে চায় বাংলাদেশ

জুলাইয়ের সেরা হওয়ার লড়াইয়ে তানজিদ তামিম

বাংলাদেশের বিপক্ষে কোন একাদশ নিয়ে নামবে অস্ট্রেলিয়া

২৩ বছর আগের বাংলাদেশ সিরিজের কথা মনে করালেন গিলক্রিস্ট

বাংলাদেশের বিশ্বকাপ প্রায় নিশ্চিত

বাংলাদেশের মতো সরকারের দিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডও

বড় জয়ে ফাইনালের প্রস্তুতি সারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন হোয়াটমোর

ক্রিকেট খেলতে ভারত কি বাংলাদেশে আসবে

‘ক্রিকেটের প্রতি বাংলাদেশের প্যাশন অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা যাবে না’