হোম > খেলা > ক্রিকেট

‘বৃষ্টি ও বিশ্বকাপের সঙ্গে দ. আফ্রিকার প্রেমটা সব সময় একতরফা’

‘বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা ও বৃষ্টি—এটা সব সময়ই একতরফা প্রেমের ব্যাপার’, তাবরাইজ শামসির কথাটা একবিন্দুও মিথ্যে নয়। ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ—এমনটাই তো হয়ে আসছে সব সময়। অ্যান্টিগায় আজও এমন কঠিন পরিস্থিতিতে পড়েছিল প্রোটিয়ারা। তবে শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ৫ বল ও ৩ উইকেট হাতে রেখে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার এইট গ্রুপ-২ থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন এইডেন মার্করামরা। 

আগের দুই ম্যাচ জিতলেও ক্যারিবীয়দের বিপক্ষে হারলে নেট রানরেটের কঠিন সমীকরণে পড়ে বিদায় নিতে হতো দক্ষিণ আফ্রিকাকে। তবে মার্কো ইয়ানসেনের দৃঢ়তায় সেটি হয়নি। তার আগে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা উইন্ডিজকে বড় স্কোর গড়তে দেননি শামসি। এই বাঁহাতি স্পিনার ওভারে ২৭ রান দিয়ে নেন দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট। দুই সেট ব্যাটার কাইল মায়ার্স ও রোস্টন চেজের পাশাপাশি শেরফান রাদারফোর্ডকে ফেরান তিনি। মায়ার্স ও রোস্টনের ৮১ রানের জুটি ভেঙে দলে ফেরান স্বস্তি। 

ম্যাচসেরাও হয়েছেন শামসি। তবে বোলিংয়ে দারুণ করলেও সতীর্থ ব্যাটারদের ব্যর্থতায় হারতে বসেছিল প্রোটিয়ারা। তবে রোমাঞ্চকর জয়ের পর শামসি মনে করিয়ে দিলেন, বৃষ্টি ও বিশ্বকাপের সঙ্গে দ. আফ্রিকার সব সময়ের একতরফা প্রেমের কথাটা। তিনি আরও বলেছেন, ‘শেষ দিকে একটু স্নায়ু উত্তেজনায় ভুগছিলাম। এটাই আমাদের টুর্নামেন্টের মূল বিষয়। আমরা দল হিসেবে জিতেছি, কোন পরিস্থিতিতে সে জয় পেলাম সেটা কোনো ব্যাপার না।’ ‍

রানার রেকর্ড গড়া বোলিংয়ে বাংলাদেশের কাছে বিধ্বস্ত জিম্বাবুয়ে

প্রথম ওয়ানডেতে টস জিতল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে ভরাডু্বির কথা মনেই রাখতে চায় না বাংলাদেশ

পাকিস্তানের নেতৃত্ব ফিরে পেলেন বাবর

টি-টোয়েন্টিতেও ফিরলেন মোসাদ্দেক, দলে আর কারা আছেন

জিম্বাবুয়ের কাছে ভরাডুবির পর দুঃসংবাদ পেলেন শান্ত- মুশফিকরা

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বাংলাদেশকে ব্যাটিং শেখাল জিম্বাবুয়ে

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাইজুল

অলিম্পিকে ক্রিকেট খেলার সুযোগ আছে কি বাংলাদেশের