হোম > খেলা > ক্রিকেট

ওয়ানডেতে কয়টি সেঞ্চুরি করতে চান তামিম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শেষ ওয়ানডেতে ১০৭ রানের ইনিংস খেলেন তামিম। ছবি: ক্রিকইনফো

ক্যারিয়ারের ৩১ তম ওয়ানডেতে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তানজিদ হাসান তামিম। এই সংস্করণে তাঁর কাছে অন্তত ২০টি সেঞ্চুরি আশা করছেন জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার। তবে তামিমের লক্ষ্য এর চেয়েও বেশি কিছু।

সিরিজের শেষ ওয়ানডেতে গতকাল পাকিস্তানের বিপক্ষে ১০০ স্ট্রাইকরেটে ১০৭ রানের ইনিংস খেলেন তামিম। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বয়সভিত্তিক দলের কোচ হান্নান লিখেছেন, ‘ওয়ানডেতে তামিমের একটা সেঞ্চুরি দেখার অপেক্ষায়-প্রথম ম্যাচ শেষে লিখেছিলাম। সেই মুহূর্তটা অবশেষে এসেই গেল। প্রথম সেঞ্চুরি সব সময়ই বিশেষ কিছু। আশা করি, ওয়ানডেতে তার নামের পাশে অন্তত ২০টা সেঞ্চুরি দেখব। আমার বিশ্বাস, ওর পক্ষে আমার এই চাওয়াটাও পূরণ করা খুব ভালোভাবেই সম্ভব।’

তামিমের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ম্যাচটি বাংলাদেশ জিতেছে ১১ রানে। দারুণ ইনিংস খেলে ম্যাচসেরার পাশাপাশি যৌথভাবে সিরিজসেরার পুরস্কার জিতেছেন এই ওপেনার। এরপর সংবাদ সম্মেলনে হান্নানের ওই পোস্ট সম্পর্কে জানতে চাওয়া হলে তামিম বলেন, ‘ইনশাআল্লাহ চেষ্টা করব (২০টি সেঞ্চুরি)। হয়তো এর চেয়েও বেশি হতে পারে। স্বপ্ন দেখতে তো কোনো সমস্যা নাই। অবশ্যই চেষ্টা করব।’

পাকিস্তানের বিপক্ষে নিজের ব্যাটিং প্রসঙ্গে তামিম বলেন, ‘সব সময় চেষ্টা করি দলের জন্য ভালো কিছু অবদান রাখার। আগের ওয়ানডেগুলোর অনেকগুলোতে ভালোভাবে সেট হয়ে আউট হয়ে গেছি। আজকে চেষ্টা করেছি, যেটা ভালো শুরু পেয়েছি, এটা কীভাবে আরেকটু বড় করা যায়G আরও আগে হয়তো হওয়া উচিত ছিল এটা। করতে পারিনি, অনেকগুলো ভালো ইনিংস ছিল, সেগুলোকে টেনে নিতে পারিনি। যেটা অতীত হয়ে গেছে, ওদিকে তাকাতে চাই না। সামনে এগোতে চাই। যে ভালোটা হচ্ছে, এখন বা যেরকম শেপে আছি, চেষ্টা করব ভালো সময়টা যত লম্বা সময় ধরে রাখা যায়।’

৯৬ রান থেকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। সেঞ্চুরির খুব কাছে গিয়ে কেন ঝুঁকি নিলেন, সেই ব্যাখ্যায় তামিম বলেন, ‘আমি পরিষ্কার মানসিকতায় ছিলাম। পরিষ্কার মানসিকতা না থাকলে এ রকম সময়ে কেউ এমন ঝুঁকিপূর্ণ শট খেলে না। আমার কাছে যেটা মনে হয়েছে এটা করলে হয়তো ভালো। আমি আমার সিদ্ধান্তে গিয়েছি আর কী।’

সৌম্যকে না খেলানোর ব্যাখ্যা দিলেন মিরাজ

সিরিজ জেতার পর র‍্যাঙ্কিংয়েও সুখবর পেল বাংলাদেশ

মোস্তাফিজের পায়ে মেরেই দৌড়ে এলেন শাহিন আফ্রিদি

রোমাঞ্চকর ম্যাচ জিতে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঈদ উপহার

বাংলাদেশের আগুনে বোলিংয়ে পুড়ছে পাকিস্তান

অলিখিত ফাইনালে পাকিস্তানকে ২৯১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

অবসরে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক

আরেক তামিমে ঘুচল পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির অপেক্ষা

আমরা দুজনই আগুন—অভিষেকের সঙ্গে জুটি প্রসঙ্গে স্যামসন

পাকিস্তানের বিপক্ষে ১১ বছরের অপেক্ষা ফুরাল বাংলাদেশের