হোম > খেলা > ক্রিকেট

সৌম্যকে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

টস হেরেছেন মিরাজ। ছবি: বিসিবি

অস্টেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা স্বপ্নের মতো হয়েছে বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে অজিদের ৮৬ রানে হারিয়েছে স্বাগতিকেরা। শুরুর সেই জয়ের পর বড় স্বপ্ন দেখছে মেহেদী হাসান মিরাজের দল। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।

দারুণ একটা শুরুর পর দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। আজ লাল-সবুজদের ভাগ্যে কী আছে সেটা এখনই বলার সুযোগ নেই। ম্যাচ শুরুর আগেই প্রথম ওয়ানডের পুনরাবৃত্তি দেখলেন মিরাজ। মুদ্রা নিক্ষেপে হেরেছেন তিনি। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস। আগে ব্যাট করবে তাঁর দল।

দ্বিতীয় ওয়ানডেতে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাট হাতে হতাশ করেছেন সাইফ হাসান। আজ আর একাদশে জায়গা হয়নি এই ওপেনারের। তাঁর বদলি হিসেবে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে।

এত দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের জয় ছিল মাত্র একটি। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন বাংলাদেশ। দ্বিতীয় জয় পেতে অপেক্ষা করতে হলো দীর্থ ২১ বছর। অপেক্ষা ফুরানোর পাশাপাশি এবার সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। আজ জিতলে নিজেদের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার স্বাদ পাবে দলটি।

দুই দলের একাদশ

বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া: ম্যাথু শর্ট, কুপার কনোলি, জশ ইংলিস (অধিনায়ক), মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, ম্যাট রেনশো, লিয়াম স্কট, জাভিয়ার বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।

জিম্বাবুয়েকে ধবলধোলাই করে ক্ষতে প্রলেপ দিল ভারত

শ্রীলঙ্কার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের দারুণ দিন

সৌম্য-জাকেরের সঙ্গে ফিরলেন মুশফিক

শ্রীলঙ্কা সফরের আগে চোটে বিপর্যস্ত ভারত

সিংহাসন ফিরে পেল ভারত, বাংলাদেশের কী অবস্থা

বাংলাদেশ-ভারত সিরিজের কথা শুনলে এই ম্যাচটাই মনে পড়ে মিরাজের

জিম্বাবুয়েতে বাংলাদেশিদের আতিথেয়তা এখনো ভুলতে পারছেন না আশরাফুল

অস্ট্রেলিয়া সফরের আগে ছিটকে গেলেন নাহিদ রানা

সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল পাকিস্তান

রানার ঘটনাটা নিছকই একটা দুর্ঘটনা, বলছেন বিসিবি প্রধান নির্বাচক