এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হংকং কিংবা ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে লিটন দাসের দলের সামনে প্রধান চ্যালেঞ্জ উইকেট। আগে কখনো না খেলায় জাপানের উইকেট সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা শূন্যের কোঠায়।
২৮ সেপ্টেম্বর নিশিনের করোগি স্পোর্টস পার্কে সেমিফাইনালের লক্ষ্যে খেলতে নামবে বাংলাদেশ। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের জন্য ড্রপ ইন উইকেট ব্যবহারের কথা শোনা গেছে। সে ক্ষেত্রে তুলনামূলক রান কম হওয়ার সম্ভাবনা থাকবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ড্রপ ইন উইকেট তৈরি করতে না পারলে শেষ পর্যন্ত আয়োজকদের ভরসা হাইব্রিড উইকেটে। এই ধরনের উইকেটে বরাবরই বেশ রান হয়। আজ শেষ হওয়া গেমসের নারী ক্রিকেট হয়েছে হাইব্রিড উইকেটেই।
এত কিছু না ভেবে বাংলাদেশ দল হাঁটছে দুই রকমের পরিকল্পনায়। ব্যাটিং সহায়ক উইকেট হলে দুইশর বেশি রান করতে চায় তারা। ব্যতিক্রম কিছু হলে লিটনদের লক্ষ্য ১৪০ থেকে ১৬০ রান করা। আজ অনুশীলন শেষে এমন কথাই শুনিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
সংবাদমাধ্যমকে আশরাফুল বলেন, ‘আশা করি, সেখানে (জাপানে) ভালো উইকেট হবে এবং সেভাবেই আমাদের ব্যাটসম্যানরা প্রস্তুতি নিচ্ছেন। ভালো উইকেট হলে কীভাবে আমরা দুইশর বেশি করতে পারি এবং যদি খারাপ উইকেটও হয়, সেখানে কীভাবে ১৪০-১৬০ করে ম্যাচ জেতা যায়, ওইসব পরিকল্পনা করেই আমরা কিছুদিন ধরে অনুশীলন করেছি।’
এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সোনা জিতেছে ভারত। ফাইনালে তাদের করা ২১৬ রানের জবাবে মাত্র ৬৭ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। উইকেট সম্পর্কে ধারণা নিতে নারী ইভেন্ট দেখেছেন আশরাফুল, ‘জাপানে মেয়েদের ক্রিকেট দেখলাম, সেখানে হাই-স্কোরিং ম্যাচ হচ্ছে। উইকেট সুন্দর, ব্যাটে বল আসছে এবং আউটফিল্ডও…। মেয়েদের মাঠটা একটু ছোট যদিও, ছেলেদেরটা একটু হয়তো বড় হবে।’